
সৌদি আরবের ওপর নৌ-অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সোমবার (২০ জুলাই) হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বিবৃতিতে এই ঘোষণা দেন।
ইয়াহিয়া সারি বলেন, ‘সৌদি শত্রুর বিরুদ্ধে অবিলম্বে কার্যকর নৌ অবরোধ ঘোষণা হলো। “চোখের বদলে চোখ” নীতিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’
গত তিন সপ্তাহ ধরে হুতি বিদ্রোহীরা হুঁশিয়ারি দিচ্ছিল, তাদের নিয়ন্ত্রিত সানা আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর অবরোধ অব্যাহত থাকলে সৌদি সরকারের বিরুদ্ধে সামরিক তৎপরতা বৃদ্ধি করা হবে।
গত সপ্তাহে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার সানা বিমানবন্দরে হামলা চালায়। ওই হামলার ফলে একটি ইরানি বিমান সানায় অবতরণ করতে না পেরে অন্য একটি বিমানবন্দরে অবতরণ করে।
হামলার পরপরই হুতি বিদ্রোহীরা দাবি করে, এর পেছনে সৌদি আরবের হাত রয়েছে। তারা মনে করে, সৌদি আরব এবং তার মিত্র জোট আকাশ ও সমুদ্রপথে ইয়েমেনকে অবরুদ্ধ করার চেষ্টা চালাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে ‘অবরোধের জবাবে অবরোধ’ দিয়েছে তারা।
ইয়াহিয়া সারি জানান, সানা বিমানবন্দর অবরুদ্ধ করে রাখার চেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না। তিনি বলেন, ‘ইয়েমেনি সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতির জন্য এবং বেপরোয়া সৌদির নির্বুদ্ধিতার জবাব দিতে প্রস্তুত রয়েছে।’
তথ্যসূত্র: আল-জাজিরা
.png)
-deee67-256x144.webp)
নেপালের ভয়াবহ বন্যায় ঘরবাড়ি, অবকাঠামো ও অন্যান্য সম্পদের অন্তত ৩৮৭ দশমিক ৫ বিলিয়ন নেপালি রুপি বা প্রায় ২৫৬ কোটি ডলারের ক্ষতি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৫ হাজার কোটি টাকা।
৩ ঘণ্টা আগে
নেপালে আকস্মিক বন্যায় ৯ দিন ধরে আটকে থাকার পর জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনী ও উদ্ধারকারী দল ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের ১৭০ মিটার গভীরে আটকে থাকা দুই শ্রমিককে উদ্ধার করে।
৩ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইরানের সঙ্গে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৪ সেপ্টেম্বর) মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
৬ ঘণ্টা আগে
নেপাল ও তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১,২৮০ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৬২০ জনের বেশি। নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ১,২৫৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৮৩ জন।
১৫ ঘণ্টা আগে