থাইল্যান্ডে স্কুলে বন্দুক হামলা
স্ট্রিম ডেস্ক

থাইল্যান্ডের একটি মাধ্যমিক বিদ্যালয়ে ১৪ বছরের শিক্ষার্থীর বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। নিহতরা হলেন হামলাকারীর দাদা-দাদি, তিন শিক্ষক ও তিন শিক্ষার্থী। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২২ জন। তাদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (৭ আগস্ট) ব্যাংককের উপকণ্ঠে ননথাবুরি প্রদেশের ব্যাং ক্রুয়াই জেলার দেবসিরিন ননথাবুরি স্কুলে ওই হামলা হয়। খবর বিবিসি, আলজাজিরা ও সিএনএনের।
থাইল্যান্ড ন্যাশনাল পুলিশ জানিয়েছে, হামলাকারী তার দাদার বৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নিজ বাড়িতে দাদা-দাদিকে গুলি করে হত্যা করে। এরপর একই অস্ত্র নিয়ে স্কুলে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।
ননথাবুরি প্রাদেশিক পুলিশপ্রধান লেফটেন্যান্ট কর্নেল দেচরাপি কংডি জানান, নবম শ্রেণির ওই শিক্ষার্থী হামলার পর আত্মহত্যা করেছে। তবে নিহতের সরকারি হিসাবের মধ্যে হামলাকারীকে অন্তর্ভুক্ত করা হয়নি।
পুলিশের তথ্য অনুযায়ী, হামলাকারী মোট ২৬ রাউন্ড গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে আরও ৩৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। হামলার উদ্দেশ্য বা সম্ভাব্য কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ। হামলায় ব্যবহৃত অস্ত্রটি হামলাকারীর দাদার বৈধভাবে নিবন্ধিত পিস্তল ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
থাইল্যান্ডে আগ্নেয়াস্ত্রের মালিকানা কঠোরভাবে নিয়ন্ত্রিত। দেশটির আইনে কেবল ২০ বছর বা তার বেশি বয়সী নাগরিকরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে পারেন। এজন্য আবেদনকারীকে অপরাধমুক্ততার রেকর্ড, মানসিক সুস্থতার সনদ, স্থায়ী ঠিকানা, বৈধ আয়ের উৎস এবং আত্মরক্ষা বা ক্রীড়ার মতো যৌক্তিক কারণ দেখাতে হয়।
অন্যদিকে বিদেশি নাগরিক ও পর্যটকদের জন্য থাইল্যান্ডে আগ্নেয়াস্ত্র কেনা, মালিকানায় রাখা বা নিবন্ধন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ছাড়া লাইসেন্স ছাড়া অস্ত্র রাখা বা জনসমক্ষে বহন করলে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।
থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী পাত্তানা প্রমফাত জানিয়েছেন, এ ঘটনায় অন্তত ২২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৯ জনের অবস্থা সংকটাপন্ন। তবে আহতদের সবাই গুলিবিদ্ধ নন। অনেকেই গুলির আতঙ্কে দৌড়াদৌড়ি ও হুড়োহুড়ির সময় পড়ে গিয়ে আহত হয়েছেন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব আরসিত সামপান্থারাত বলেন, হামলার খবর ছড়িয়ে পড়ার পরও বন্দুকধারী কিছু সময় স্কুলের ভেতরেই অবস্থান করছিল। পরে পুলিশ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জেলা প্রশাসনের তথ্যমতে, দেবসিরিন ননথাবুরি স্কুলে প্রায় ৩ হাজার ১০০ শিক্ষার্থী ও ১৪৭ জন শিক্ষক রয়েছেন। থাই রাজপরিবারের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত দেবসিরিন স্কুল নেটওয়ার্কের অংশ এটি। প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রী, শিক্ষাবিদ ও খ্যাতিমান লেখকরাও রয়েছেন।
তবে নিহত শিক্ষকের সংখ্যা নিয়ে এখনো কিছু বিভ্রান্তি রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত উপ-স্বরাষ্ট্রমন্ত্রী পোলাপি সুবুনচুই ৫ শিক্ষক নিহত হওয়ার কথা বললেও জাতীয় পুলিশ সর্বশেষ বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে ৩ জন শিক্ষক ও ৩ জন শিক্ষার্থী রয়েছেন। এ হিসাবে হামলাকারীর দাদা-দাদিকে যোগ করলে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ৮ জন।
চলতি বছর থাইল্যান্ডে স্কুলে বন্দুক হামলার এটি দ্বিতীয় ঘটনা। এর আগে ফেব্রুয়ারিতে দক্ষিণাঞ্চলের হাত ইয়াই জেলার একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে এক শিক্ষক নিহত এবং এক শিক্ষার্থী আহত হয়।
এ ছাড়া ২০২২ সালের অক্টোবরে নং বুয়া লামফু প্রদেশের একটি শিশু পরিচর্যা কেন্দ্রে সাবেক এক পুলিশ কর্মকর্তার হামলায় শিশুসহ অন্তত ৩৬ জন নিহত হন। ওই ঘটনাটি থাইল্যান্ডের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হত্যাগুলোর একটি হিসেবে বিবেচিত হয়।

.png)

থাইল্যান্ডে একটি মাধ্যমিক বিদ্যালয়ে ১৪ বছর বয়সী এক শিক্ষার্থীর বন্দুক হামলায় ৩ শিক্ষক ও ৩ শিক্ষার্থীসহ অন্তত ৬ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) ব্যাংককের ব্যাং ক্রুয়াই জেলার দেবসিরিন ননথাবুরি স্কুলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করা ও 'বার্থ ট্যুরিজম' নিষিদ্ধের জন্য দুটি নতুন নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৬ আগস্ট) হোয়াইট হাউসে ট্রাম্প নিজেই এ কথা জানান।
৪ ঘণ্টা আগে
আন্তর্জাতিক স্বীকৃতি পেতে থাইল্যান্ড সফর করেছেন মিয়ানমারের সামরিক শাসক ও রাষ্ট্রপতি মিন অং হ্লাইং। বৃহস্পতিবার (৬ আগস্ট) ব্যাংককে পৌঁছে তিনি থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।
৪ ঘণ্টা আগে
ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার পরিশোধের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একটি আদালত। একই সঙ্গে অঙ্গরাজ্যটির শিশু ও কিশোর ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্ম দুটির পরিবর্তন আনতে বলা হয়েছে। খবর আলজাজিরার।
৭ ঘণ্টা আগে