স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় প্রাণ হারানো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় দাফন অনুষ্ঠান শুরু হয়েছে। তাঁকে শ্রদ্ধা জানাতে শনিবার (৪ জুলাই) সকালেই রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদ কমপ্লেক্স এবং এর চারপাশের সড়কগুলোতে জড়ো হয় লাখো মানুষ। এ সময় তারা ‘প্রতিশোধ’ ও ‘আমেরিকা ধ্বংস হোক’ স্লোগান দেন। খবর আলজাজিরার।
ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, বিশাল এই কমপ্লেক্সের সবগুলো প্রবেশপথ সকালেই খুলে দেওয়া হয়। তবে সর্বোচ্চ নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে মূল অনুষ্ঠান শুরুর অনেক আগেই হাজার হাজার মানুষ কমপ্লেক্স এলাকায় চলে আসেন।
ভিডিওতে দেখা যায়, হাজার হাজার মানুষ কালো কাপড় পরে তেহরানের সড়কগুলোতে ভিড় করেছে। তাদের হাতে ছিল ইরানের পতাকাসহ বিভিন্ন ব্যানার।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, সকালে দরজা খোলার সঙ্গে সঙ্গেই গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্স শোকার্ত মানুষে ভরে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে তেহরানজুড়ে যান চলাচলে ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে। তবে পরিবহন না পেলেও মানুষ কয়েক কিলোমিটার হেঁটে অনুষ্ঠানস্থলে এসেছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কোনো কোনো মেট্রো স্টেশন খোলার আগেই শত শত মানুষকে বাইরে অপেক্ষা করছে।
কমপ্লেক্স এলাকায় সোমাইয়্যে হামেদি নামের এক নারী এএফপিকে বলেন, ‘আমরা আমাদের নেতাকে শেষবারের মতো বিদায় জানাতে চাই। তাই এভাবে অপেক্ষা করা আমাদের কাছে কোনো কষ্ট বা কঠিন বিষয় নয়।’
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, কমপ্লেক্সে একটি কাচ ঘেরা স্থানে আয়াতুল্লাহ আলী খামেনি এবং তাঁর পরিবারের অন্য নিহত সদস্যদের কফিন রাখা হয়েছে। এর সামনে অশ্রুসিক্ত শোকাকুল জনতা শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।
'প্রতিশোধ' ও 'আমেরিকার ধ্বংস হোক' স্লোগান
আলী খামেনিকে শ্রদ্ধা জানাতে আসা লাখো ইরানি যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন। এ দিন অনেকের হাতে ছিল ইরানের জাতীয় পতাকা এবং প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত লাল ব্যানার।
কফিন আসার অপেক্ষায় থাকা গ্র্যান্ড মোসাল্লার মূল চত্বরে সমবেত হাজার হাজার মানুষের কণ্ঠ থেকে এক সময় ‘আমেরিকার ধ্বংস হোক’ এবং ‘প্রতিশোধ, প্রতিশোধ’ স্লোগান ধ্বনিত হতে থাকে।

.png)

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি (এমওইউ) শেষ হওয়ার পরপরই নতুন বার্তা দিয়েছে ইরান। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিরক্ষা কৌশলে বড় ধরনের বদল এনে এখন আরও আক্রমণাত্মক যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রোববার (১৬ আগস্ট) রাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) রাজনৈতিক
২ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পাঠানোর নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১৮ আগস্ট) তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
রাশিয়ার ভূখণ্ডে হামলায় যুক্তরাজ্যে তৈরি ড্রোন ব্যবহার করছে ইউক্রেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর যুক্তরাজ্যের বিরুদ্ধে ইউক্রেন সংকট আরও জটিল করে তোলার অভিযোগ করেছে মস্কো। যুক্তরাজ্যে নিযুক্ত রুশ দূতাবাস এক বিবৃতিতে জানায়, এমন পদক্ষেপের মাধ্যমে যুক্তরাজ্য এসব অপরাধ ও সন্ত্রাসী হামলার সহযোগী
৪ ঘণ্টা আগে
ফিলিপাইনের একটি মাধ্যমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় চারজন নিহত ও ৯ জন আহত হয়ছে। নিহতদের মধ্যে হামলাকারীসহ ২ শিক্ষার্থী, ২ নিরাপত্তাকর্মী রয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম দ্য ম্যানিলা টাইমসের বরাতে আনাদুলো এ খবর দিয়েছে।
৬ ঘণ্টা আগে