স্ট্রিম ডেস্ক

ইরানে টানা দ্বিতীয় দিনের মার্কিন হামলার পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। জাহাজ চলাচলের তথ্যের বরাতে ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, বুধবার হরমুজ প্রণালি দিয়ে উভয় দিকে মাত্র ১৪টি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে।
গত ১৬ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তর্বর্তী সমঝোতা হওয়ার পর বুধবারের এই সংখ্যা সর্বনিম্ন। ওই সমঝোতার পরবর্তী তিন সপ্তাহে প্রতিদিন গড়ে ৩৪টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পারাপার হয়েছে।
ব্লুমবার্গ নিউজের প্রতিবেদনে বলা হয়, বুধবার বড় জাহাজগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি সুপার ট্যাংকার এবং ইরানের পতাকাবাহী একটি কনটেইনার জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দেখা গেছে।
এদিকে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র এখনো শেখেনি যে ভয়ভীতি দেখানো ও প্রতিশ্রুতি ভঙ্গের মূল্য দিতে হয়।’ তিনি আরও বলেন, ‘স্পষ্ট করে বলছি, তোমরা আঘাত করলে পাল্টা আঘাত পাবে।’ গালিবাফ দাবি করেন, হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের হুমকিতে নয়, বরং ‘ইরানের ব্যবস্থাপনা’ অনুযায়ীই খুলবে।
ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়, বুধবার গভীর রাতে দেশটির দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি স্থাপনায় নতুন করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। পরে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতার জন্য হুমকি সৃষ্টি করার ইরানের সক্ষমতা আরও দুর্বল করতে ৯০টির বেশি স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

.png)

ইসরায়েলের ওপর যৌথ নিষেধাজ্ঞা আরোপে নিজ নিজ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্স ও যুক্তরাজ্যের ১০২ সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা রক্ষা এবং ইসরায়েলের যুদ্ধাপরাধ বন্ধের লক্ষ্যে তাঁরা এই যৌথ পদক্ষেপের দাবি জানান। ফরাসি সংবাদমাধ্যম ‘ল্য মঁদ’-এ শনিবার (২২ আগস্ট) প্র
৪ ঘণ্টা আগে
প্রতিবেশীরা কেবল ভারতের স্বার্থ রক্ষা করবে এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশসহ অন্যান্য প্রতিবেশীদের স্বার্থকে সম্মান জানানোর ওপর জোর দেন তিনি। শনিবার (২২ আগস্ট) নয়াদিল্লিতে ‘ইকোনমিক টাইমস (ইটি) ওয়ার্ল্ড লিডার্স ফোরাম’-এর অধিবেশনে এসব কথা
৭ ঘণ্টা আগে
ভারতের ওডিশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এতে এক বাংলাদেশিসহ ২৪ নাবিক ছিলেন। খবর এনডিটিভির।
৮ ঘণ্টা আগে
ইরানকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের কর্মসূচিতে প্রতিবেশী কেউ যোগ দিলে, তাকে শত্রু গণ্য করার ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের বিরুদ্ধে অবস্থান নিলে এসব দেশে হামলা চালানো হবে বলে জানিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই। খবর আলজাজিরার।
৮ ঘণ্টা আগে