স্ট্রিম ডেস্ক

ইরানের যেকোনো ধরনের হামলাকে ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে দেখবে তেহরান। শুক্রবার (২৩ জানুয়ারি) দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই কথা বলেন। পাশাপাশি কঠোর জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিমানবাহী রণতরীর একটি বহর পারস্য উপসাগরে দিকে যাচ্ছে। তার আগে এই হুঁশিয়ারি দিলেন ইরানের এই কর্মকর্তা।
নাম প্রকাশের অনিচ্ছুক এই কর্মকর্তা বলেন, আমরা আশা করি যুক্তরাষ্ট্রের সামরিক এই উপস্থিতি সত্যিই কোনো সরাসরি সংঘর্ষের জন্য। তবে আমাদের সেনাবাহিনী সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত। আর এই জন্যই ইরানে সবকিছু সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে।
এই কর্মকর্তা আরও বলেন, এবার যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হামলা তা সীমিত, সীমাহীন, সার্জিক্যাল, ক্ষেপণাস্ত্র/বোমা যে নামই দিক না কেন—আমরা একে আমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ মনে করব। আমরা এর সম্ভাব্য সবচেয়ে কঠোরভাবে জবাব দেব।
এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের একটি বহর ইরানের দিকে যাচ্ছে। তবে তিনি এও আশা করেন, এগুলোর হয়তো ব্যবহার করতে হবে না। যদিও বিক্ষোভকারীদের হত্যা করা অথবা পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরুর বিরুদ্ধে তেহরানকে নতুন করে তিনি সতর্ক করেছেন।
এদিকে, ইরানের ওই কর্মকর্তা বলেন, যদি আমেরিকানরা ইরানের সার্বভৌমত্ব এবং ভৌগলিক অখণ্ডতা লঙ্ঘন করে আমরা জবাব দেব। তবে ইরানের জবাব কেমন হবে তা সুনির্দিষ্ট করতে বলতে অস্বীকৃতি জানান।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৩ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে