স্ট্রিম ডেস্ক

দায়লিন আলিয়াস। শিক্ষক স্বামীর সঙ্গে সর্বশেষ কথা বলেন ২৪ জুলাই। রাত তখন ৪টা ৫৭। এরপর আর তাঁকে পাননি ৩৬ বছর বয়সী দায়লিন। এখন লা গুইরার রাস্তায় দাঁড়িয়ে তিনি দেখেন ধ্বংসস্তূপে পরিণত হওয়া নিজেদের বাড়ি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্বামী সেই রাতে ক্লাস শেষে বাড়ি ফিরেছিলেন কিনা, জানেন না দায়লিন। স্বামীর স্মৃতিচারণে কাঁদতে থাকেন তিনি। আল-জাজিরাকে দায়লিন বলেন, ‘কল দিলে একটি ক্লাস আছে, একটু পরে ফোন করব জানান। তারপর থেকে আর কোনো খবর মিলছে না। আমি এখনো তাঁকে খুঁজে পাইনি।’
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের এক সপ্তাহ পেরিয়ে গেছে। গত ২৪ জুন এক মিনিটের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ। শনিবার (৪ জুলাই) পর্যন্ত নিহত দাঁড়িয়েছে ২ হাজার ৬৪৫ জন। এখনো নিখোঁজ প্রায় ৩৮ হাজার ৫০০ জন। মরদেহ সংরক্ষণের জন্য সরকার ১০ হাজার ব্যাগ সংগ্রহ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ।
ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় শহর লা গুইরা। শহরটিতে একের পর এক বহুতল ভবন ধসে পড়েছে। ক্যারিবিয়ান বাতাসে ভেসে আসছে পচা গন্ধ। এরই মধ্যে রাস্তায় স্বজনদের জন্য অন্তহীন অপেক্ষায় দাঁড়িয়ে আছেন মানুষ। কেউ অলৌকিক কোনো কিছুর প্রত্যাশায়, কেউ শুধু প্রিয়জনকে কবর দেওয়ার সুযোগের আশায়।
৫৮ বছর বয়সী রিনেরি পেরেইরা সেই রাতের কথা মনে করতে পারেন এখনো। ‘আমার জীবনের সবচেয়ে দীর্ঘ ও ভয়াবহ কয়েকটি সেকেন্ড ছিল ওগুলো। চোখের সামনে একের পর এক ভবন ভেঙে পড়তে দেখছিলাম। এত শব্দ আগে কখনো শুনিনি।’ তিনি বলেন, ‘প্রতিদিন ফোন তুললেই পরিচিত কারও মৃত্যুর খবর পাচ্ছি। মনে হচ্ছে একটা দুঃস্বপ্নের মধ্যে আছি, যার শেষ নেই। কোথায় যাব, কী করব—কিছুই জানি না।’
হাজার হাজার মানুষ এখন বাস করছেন পার্কে, খোলা মাঠে। তাঁবু খাটিয়ে, আকাশের নিচে। ৪৯ বছর বয়সী রাস্তার খাবার বিক্রেতা ফ্রান্সিস আলেকজান্ডার গোমেজ ছেলেকে নিয়ে এখন কারাকাসের একটি পার্কে থাকছেন। ভূমিকম্পের সময় বাইরে হাঁটতে গিয়েছিলেন তিনি, তাই বেঁচে গেছেন। ‘পুরো বিল্ডিং ধসে গেল। পরের দিন একটা পরিত্যক্ত গাড়িতে রাত কাটালাম। তারপর হেঁটে হেঁটে এখানে এলাম। এখানে কাপড় দিয়েছে, খাবার দিয়েছে, তাঁবু দিয়েছে।’
৩০ বছর বয়সী ভিক্টোরিয়া রোবাইনা সমুদ্রসৈকতে ছিলেন ভূমিকম্পের মুহূর্তে। পাশের সব ভবন ধসে পড়তে দেখেছেন। এখন রাতে ঘুমাতে পারেন না ছেলের জন্য। ‘ও সেই রাতটা ভুলতে পারছে না। মধ্যরাতে হঠাৎ ঘুম থেকে উঠে পড়ে—দুঃস্বপ্ন দেখে। আমাকে শান্ত করতে হয়।’ লা গুইরায় আর ফিরতে পারছেন না তাঁরা—পানি নেই, বিদ্যুৎ সবে এসেছে, আর সর্বত্র মৃত্যুর গন্ধ।
কারাকাসের বাসিন্দা ৫৭ বছর বয়সী হেয়ারড্রেসার লুজমিদলা আরেচেদেরা ভূমিকম্পের সময় মায়ের বাড়িতে ছিলেন। প্রাণে বেঁচে গেছেন, বাড়ি ফিরে দেখেন, তাঁর কিছুই আর অবশিষ্ট নেই। লুজমিদলার কণ্ঠে ক্ষোভ, 'সরকারের কেউ কখনো আসেনি। কোনো দিনও না।'
সরকারি সাহায্যের প্রশ্নে প্রায় সবার একই অভিযোগ। রিনেরি বলেন, ‘যা সাহায্য পেয়েছি সব স্বেচ্ছাসেবকরা দিয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান দিয়েছে, বিদেশি দূতাবাস দিয়েছে। সরকারকে কোথাও দেখিনি।’ গোমেজও একই কথা বললেন, ‘বিদেশি নেতারা সাহায্য করছেন। কিন্তু এই সরকার? না। এটা দুর্নীতি- সব নিজেদের পকেটে পুরছে।’
অবশ্য আলজাজিরার কাছে এই সমালোচনা প্রত্যাখ্যান করেছেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। দুর্যোগ মোকাবিলায় সরকার দ্রুত সাড়া দিয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে ভূমিকম্পের পর ভেনেজুয়েলার চিকিৎসাসেবায় গভীর সংকট তৈরি হয়েছে। একজন প্যারামেডিক জানান, ‘ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো দীর্ঘমেয়াদি রোগীদের অবস্থা ভূমিকম্পের পর আরও জটিল হয়ে পড়েছে। ওষুধের সংকট এখন সবচেয়ে বড় সমস্যা।’
ধ্বংসস্তূপে এখনো তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী দলের সঙ্গে স্থানীয় স্বেচ্ছাসেবকরা হাতুড়ি, কোদাল নিয়ে দিন-রাত কাজ করছেন। জীবিত কাউকে পাওয়ার আশা ক্ষীণ হয়ে আসছে। কিন্তু দায়লিন এখনো প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে থাকেন, স্বামীর অপেক্ষায়। হয়তো সেই অপেক্ষার শেষ নেই।
তথ্যসূত্র: আল জাজিরা

.png)

সম্প্রতি ভয়াবহ খরায় ইতালির রোমে টাইবার নদীর পানিপ্রবাহ রেকর্ড পরিমাণ কমেছে। আর তাতেই মাথা তুলেছে এতদিন ডুবে থাকা সুপ্রাচীন এক সেতু। এটিকে বলা হচ্ছে, নিরো’স ব্রিজ বা নিরোর সেতু।
৩৫ মিনিট আগে
হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রণালিটিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখানো একটি মানচিত্র প্রকাশ করেন। এর জবাবে ট্রাম্পের এই ‘ভ্রম’ শিগগিরই সংশোধন করা হবে বলে
২ ঘণ্টা আগে-65b862.jpeg)
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধে দুই মাসের সমঝোতার মেয়াদ গতকাল সোমবার শেষ হয়েছে। নতুন কোনো চুক্তি না হওয়ায় হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দেশ দুটির মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এর প্রভাবে জুলাইয়ের পর প্রথমবারের মতো বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়েছে।
৩ ঘণ্টা আগে
গত ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে লালকেল্লায় দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, বুদ্ধিবৃত্তিক (দিমাগি) নকশালরা সহিংসতা সৃষ্টির সুযোগ খুঁজছে এবং তাদের শনাক্ত করে বিচ্ছিন্ন করা প্রয়োজন। এই বক্তব্যের পর দেশটিতে তোলপাড় শুরু হয়েছে।
৪ ঘণ্টা আগে