স্ট্রিম ডেস্ক

ইরানে ৯০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর ইরানের হামলা চালানোর সক্ষমতা কমাতে এই অভিযান চালানো হয়েছে বলে দাবি করে সংস্থাটি। খবর আলজাজিরার।
এক বিবৃতিতে সেন্টকমের জানায়, হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি অবকাঠামো, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সংরক্ষণস্থল, নৌ সক্ষমতা এবং উপকূলীয় সামরিক অবকাঠামোসহ প্রায় ৯০ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
সংস্থাটি জানায়, আগের রাতে পরিচালিত হামলার ধারাবাহিকতায় সর্বশেষ এই অভিযান চালানো হয়েছে। আগের রাতে ইরানে ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছিল যুক্তরাষ্ট্র।
এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজের উপকণ্ঠে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক উপ-গভর্নর ভালিওল্লাহ হায়াতির বরাতে আইআরএনএ জানায়, ভোরে আহভাজের উপকণ্ঠের একটি স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ঘটনাস্থলে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম চলছে।

.png)

ইসরায়েলের ওপর যৌথ নিষেধাজ্ঞা আরোপে নিজ নিজ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্স ও যুক্তরাজ্যের ১০২ সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা রক্ষা এবং ইসরায়েলের যুদ্ধাপরাধ বন্ধের লক্ষ্যে তাঁরা এই যৌথ পদক্ষেপের দাবি জানান। ফরাসি সংবাদমাধ্যম ‘ল্য মঁদ’-এ শনিবার (২২ আগস্ট) প্র
৪ ঘণ্টা আগে
প্রতিবেশীরা কেবল ভারতের স্বার্থ রক্ষা করবে এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশসহ অন্যান্য প্রতিবেশীদের স্বার্থকে সম্মান জানানোর ওপর জোর দেন তিনি। শনিবার (২২ আগস্ট) নয়াদিল্লিতে ‘ইকোনমিক টাইমস (ইটি) ওয়ার্ল্ড লিডার্স ফোরাম’-এর অধিবেশনে এসব কথা
৭ ঘণ্টা আগে
ভারতের ওডিশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এতে এক বাংলাদেশিসহ ২৪ নাবিক ছিলেন। খবর এনডিটিভির।
৮ ঘণ্টা আগে
ইরানকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের কর্মসূচিতে প্রতিবেশী কেউ যোগ দিলে, তাকে শত্রু গণ্য করার ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের বিরুদ্ধে অবস্থান নিলে এসব দেশে হামলা চালানো হবে বলে জানিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই। খবর আলজাজিরার।
৮ ঘণ্টা আগে