স্ট্রিম ডেস্ক

জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটির বিভিন্ন সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বুধবার রাত ৮টা (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৬টা) থেকে শুরু হওয়া এ অভিযানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কয়েক ডজন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
সেন্টকম জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর ওপর বুধবার ক্ষেপণাস্ত্র ছোড়ার জবাবে এই হামলা চালানো হয়েছে। এতে আইআরজিসির সামরিক কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা, উপকূলীয় নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামুদ্রিক সক্ষমতার বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় ও আধা-সরকারি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কেশম দ্বীপ, বুশেহর, আবাদান, বন্দর আব্বাস, কিশ দ্বীপ, কাজেরুন ও আহভাজসহ দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর মধ্যে কয়েকটি এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাটও হয়েছে। রয়টার্স জানিয়েছে, ধারণা করা হচ্ছে ইরানের এক বা একাধিক বিদ্যুৎ সংশ্লিষ্ট স্থাপনা মার্কিন হামলার শিকার হয়েছে।
ভোরের এই হামলার কয়েক ঘণ্টা আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানকে ‘খুব কঠোরভাবে’ জবাব দেওয়া হবে। তবে একই সঙ্গে তেহরানের সঙ্গে শান্তি চুক্তির চেষ্টা চালিয়ে যাওয়ার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।
এদিকে, ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান অ্যামব্রে জানিয়েছে, মিসরের দামিয়েত্তা বন্দরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি ভাসমান গ্যাস সংরক্ষণ ট্যাংকারে ড্রোন আঘাত হেনেছে। মিসরের জ্বালানি মন্ত্রণালয় বন্দরে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করলেও ড্রোন হামলার কথা উল্লেখ করেনি।
এর আগে, জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার তথ্য নিশ্চিত করে ইরান। একই সঙ্গে আইআরজিসির সতর্কবার্তা উপেক্ষা করে হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করা কয়েকটি জাহাজে হামলার তথ্যও জানায় দেশটি। যুক্তরাষ্ট্রের হুমকি অব্যাহত থাকলে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাহিনীটি।
অন্যদিকে, গতকাল ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলায় ইরান-সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) অন্তত ২০ সদস্য নিহত এবং ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গোষ্ঠীটি।
নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার সম্ভাবনায় তেলের দাম কমলেও, বুধবারের হামলার পর ব্রেন্ট অপরিশোধিত তেলের ব্যারেল আবার ৯০ ডলার ছাড়িয়েছে।

.png)

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২৩ জনে দাঁড়িয়েছে। ধসে পড়া শপিং মল ও বাড়িঘরের ধ্বংসস্তূপে এখনো জীবিতদের খুঁজছেন উদ্ধারকর্মীরা। তবে একের পর এক আফটারশক, তীব্র গরম এবং পানি-বিদ্যুতের সংকট উদ্ধার অভিযানকে কঠিন করে তুলেছে।
২০ মিনিট আগে
ইরানের তেল বাণিজ্যে সহায়তার অভিযোগে আটটি তেলবাহী জাহাজ ও ১০টি প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৯ জুলাই) দেশটির ট্রেজারি বিভাগ এ ঘোষণা দেয়। খবর আনাদোলু এজেন্সির।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার। দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে বুধবার (২৯ জুলাই) এই তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
১৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র সফরে এলে ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছিলেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তবে মামদানির হুমকি উপেক্ষা করে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু।
১৯ ঘণ্টা আগে