স্ট্রিম ডেস্ক

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণে রেকর্ড সংখ্যক মানুষ অংশগ্রহণ করেছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৫টা পর্যন্ত রাজ্যে গড় ভোটের হার ছিল ৮৯ দশমিক ৯৩ শতাংশ।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে গড় ভোটের হার ছিল ৬৩ দশমিক ৯২ শতাংশ। এবারের নির্বাচনে সবচেয়ে বেশি ৯৩ দশমিক ১২ শতাংশ ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলায়। এ ছাড়া কোচবিহারে ৯২ দশমিক ০৭ শতাংশ, বীরভূমে ৯১ দশমিক ৫৫ শতাংশ এবং জলপাইগুড়িতে ৯১ দশমিক ২ শতাংশ ভোট রেকর্ড করা হয়েছে। রাজ্যের অন্যান্য জেলাগুলোর মধ্যে মুর্শিদাবাদে ৯১ দশমিক ৩৬ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ৯০ দশমিক ৭ শতাংশ, ঝাড়গ্রামে ৯০ দশমিক ৫৩ শতাংশ, বাঁকুড়ায় ৮৯ দশমিক ৯১ শতাংশ এবং উত্তর দিনাজপুরে ৮৯ দশমিক ৭৪ শতাংশ মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
তবে সামাজিক মাধ্যমে অনেকেই বলছেন, গতবারের তুলনায় এবারের ভোটের হারে এত তফাৎ মূলত নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের ইঙ্গিত দেয়। তাঁদের দাবি, কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি সরকার পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতায় আসতে ভুয়া ভোটার ঢুকিয়ে নিজেদের পাল্লা ভারী করছে।
রেকর্ড পরিমাণ ভোটার উপস্থিতি নিয়ে চলছে রাজনৈতিক বাদানুবাদ। কৃষ্ণনগরের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই উচ্চ হারের প্রশংসা করে বিজেপির ভূমিধস জয়ের পূর্বাভাস দিয়েছেন। তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, ‘ঝালমুড়ি আমি খেয়েছি, কিন্তু ঝাল লেগেছে তৃণমূলের।’ মোদির মতে, উচ্চ ভোটার হার ও নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিজেপির জয়ের ইঙ্গিত দিচ্ছে।
অন্যদিকে, কলকাতার বউবাজারে এক নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, প্রথম দফার ভোট থেকেই বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস জেতার মতো অবস্থায় রয়েছে। তিনি বলেন, ‘আমি কোনো পদের জন্য লড়ছি না, দিল্লির ক্ষমতা দখল আমার লক্ষ্য নয়। আমার একমাত্র লক্ষ্য দিল্লির বিজেপি সরকারকে ক্ষমতা থেকে সরানো।’
তবে নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন (এসআইআর) বিতর্ক ভোটের দিনও ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে । বিরোধী দলগুলোর অভিযোগ, বিজেপিকে সুবিধা দিতে লক্ষ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, বিশেষ করে মুসলিমপ্রধান জেলাগুলোতে। যদিও বিজেপি ও নির্বাচন কমিশন এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।
তথ্যসূত্র: দ্য হিন্দু

.png)

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি (এমওইউ) শেষ হওয়ার পরপরই নতুন বার্তা দিয়েছে ইরান। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিরক্ষা কৌশলে বড় ধরনের বদল এনে এখন আরও আক্রমণাত্মক যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রোববার (১৬ আগস্ট) রাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) রাজনৈতিক
২ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পাঠানোর নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১৮ আগস্ট) তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
রাশিয়ার ভূখণ্ডে হামলায় যুক্তরাজ্যে তৈরি ড্রোন ব্যবহার করছে ইউক্রেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর যুক্তরাজ্যের বিরুদ্ধে ইউক্রেন সংকট আরও জটিল করে তোলার অভিযোগ করেছে মস্কো। যুক্তরাজ্যে নিযুক্ত রুশ দূতাবাস এক বিবৃতিতে জানায়, এমন পদক্ষেপের মাধ্যমে যুক্তরাজ্য এসব অপরাধ ও সন্ত্রাসী হামলার সহযোগী
৪ ঘণ্টা আগে
ফিলিপাইনের একটি মাধ্যমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় চারজন নিহত ও ৯ জন আহত হয়ছে। নিহতদের মধ্যে হামলাকারীসহ ২ শিক্ষার্থী, ২ নিরাপত্তাকর্মী রয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম দ্য ম্যানিলা টাইমসের বরাতে আনাদুলো এ খবর দিয়েছে।
৬ ঘণ্টা আগে