স্ট্রিম সংবাদদাতা

বগুড়ার শেরপুরে থেমে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বাসের দুই যাত্রী নিহত হয়েছেন। রোববার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছোনকা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের এই দুর্ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।
নিহতরা হলেন, নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর গ্রামের নয়ন (৩৮) ও চাঁনকুড়ী গ্রামের মাছুদুর রহমান (৩৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছোনকা এলাকায় আন্ডারপাস ব্রিজের উত্তর পাশে একটি পাথরবোঝাই ট্রাক দুদিন আগে সাইড ওয়ালে ধাক্কা দেয়। এরপর থেকে বিকল ট্রাকটি মহাসড়কেই রয়েছে। জয়পুরহাট থেকে ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসচালকের সহকারী (হেলপার) ও এক যাত্রী নিহত হন। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাজ্জাদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে– বেপরোয়া গতির কারণে বাসচালক থেমে থাকা ট্রাকটি দেখতে পাননি। খবর পেয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আর দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়।

.png)

সুনামগঞ্জে হাওরের পানিতে ফেলে দুই সন্তানকে হত্যার অভিযোগ পাওয়া গেছে বাবার বিরুদ্ধে। বুধবার (১২ আগস্ট) দুপুরে ওই বাবা কামরুল হাসানকে (৩২) আটক করে পুলিশ। পরে কামরুল নিজেই পুলিশের কাছে স্বীকার করেন, সন্তানদের তিনিই হত্যা করেছেন।
১৫ মিনিট আগে
সিলেট মহানগরের একটি বাসায় গৃহকর্মীর কথিত প্রেমিকের হাতেই স্বামী-স্ত্রীসহ তিনজন খুন হয়েছেন বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ ঘটনায় বাবুল মিয়া (৪০) নামে একজনকে আটক করা হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে বাবুলকে আটক করা হয়।
২৫ মিনিট আগে
ঢাকার সমস্যা সমাধানে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা পেলে দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব।
১ ঘণ্টা আগে
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
১ ঘণ্টা আগে