স্ট্রিম ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আবার কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ভোরে তাঁকে সুস্থ ঘোষণার পর রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বলেছে, তাঁকে এভাবে কারাগারে ফেরত পাঠানো সুপ্রিম কোর্টের আদেশের লঙ্ঘন। এ ঘটনায় আদালত অবমাননার আবেদন করার কথা জানিয়েছে দলটি।
পিটিআইয়ের ভাষ্য, সুপ্রিম কোর্টের আদেশ ছিল, সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত ইমরানকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা।
ইমরান খানের বোন উজমা খান জানান, স্বাস্থ্য পরীক্ষার সময় ইমরান বলেছেন, কারাগারে তাঁকে বারবার নির্যাতন করা হচ্ছে। তবে তাঁর এই অভিযোগের বিষয়ে পাকিস্তানের স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইমরান খানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালের পরিবর্তে সরকারি হাসপাতাল পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল। নিরাপত্তার কারণে হাসপাতাল পরিবর্তন করা হয়েছে।
পিটিআইয়ের অভিযোগ, আদালতের নির্দেশ অনুযায়ী ইমরান খানকে তাঁর ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়নি। হাসপাতাল পরিবর্তনের বিষয়টিও আদালতের আদেশের লঙ্ঘন বলে দাবি করেছে দলটি।
খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি বলেন, এটি স্পষ্টত আদালত অবমাননা। এটি সুপ্রিম কোর্ট অবমাননা।
এর আগে, ইমরানের আইনজীবীরা অভিযোগ করেন, কারাগারে তাঁর স্বাস্থ্যের অবনতি হয়েছে এবং ডান চোখের দৃষ্টিশক্তি আশঙ্কাজনকভাবে কমে গেছে।
পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতারা আশা করেছিলেন, ইমরান খান অন্তত কয়েক সপ্তাহ হাসপাতালে থাকবেন।
তবে সংসদীয় বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী বৃহস্পতিবার বলেছিলেন, চিকিৎসকেরা হাসপাতালে চিকিৎসার প্রয়োজন মনে করলে তাঁকে ভর্তি করা হবে। আর কারাগারেই চিকিৎসা সম্ভব বলে মনে করলে তাঁকে সেখানে ফেরত পাঠানো হবে।
আতাউল্লাহ তারার শুক্রবার বলেন, চক্ষু ও হৃদরোগ বিশেষজ্ঞসহ একটি চিকিৎসক দল ইমরান খানের বিস্তারিত পরীক্ষা করেছে। তারা তাঁকে সুস্থ ঘোষণা করেছেন। শুক্রবার ভোর ৫টায় ইমরান খানকে আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
সূত্র: রয়টার্স

.png)

ইরানকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা যেকোনো দেশকে কঠোর শাস্তির হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির বিরুদ্ধে বড় ধরনের অর্থনৈতিক যুদ্ধের দিন (ইকোনমিক ডি-ডে) ঘোষণা করেছেন তিনি। তবে বিশ্লেষকরা বলছেন, ইরানের দুই বড় বাণিজ্যিক অংশীদার চীন ও রাশিয়ার ওপর চাপ সৃষ্টিতে ট্রাম্পের ক্ষমতা সী
৩৮ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষে মহড়ার বিজ্ঞপ্তি প্রকাশ করে এক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করেছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আনুষ্ঠানিক অভ্যর্থনার মহড়ার জন্য শনিবারের (২২ আগস্ট) সাপ্তাহিক 'চেঞ্জ অব গার্ড' বাতিল হয়।
১ ঘণ্টা আগে-18a8ee-256x144.webp)
ভারতের দিল্লিতে আন্দোলনকারী শিক্ষার্থীর ওপর পেলেট গান ব্যবহারের ঘটনায় মামলা দায়েরের দাবিতে ধর্নায় বসেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। শুক্রবার (২১ আগস্ট) পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে এই অবস্থান কর্মসূচি নেন তিনি। গত ২০ জুলাইয়ের পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টির (সিজিপি) মিছিলে শ