স্ট্রিম ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষে মহড়ার বিজ্ঞপ্তি প্রকাশ করে এক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করেছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আনুষ্ঠানিক অভ্যর্থনার মহড়ার জন্য শনিবারের (২২ আগস্ট) সাপ্তাহিক 'চেঞ্জ অব গার্ড' বাতিল হয়েছে।
তবে ওই ঘোষণার মাত্র এক ঘণ্টার মাথায় বিজ্ঞপ্তি ‘প্রত্যাহার করা হয়েছে’ বলে জানায় রাষ্ট্রপতি ভবন। এর ফলে আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভারতে হতে যাওয়া ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি হলো।
তবে প্রস্তাবিত এই সফর ও কূটনৈতিক টানাপোড়েন নিরসনে ভারতে র হয়ে নানা উদ্যোগ নিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। গত মঙ্গলবার ঢাকায় এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ব্যবসায়ী ও সফররত প্রতিনিধিদলকে জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানের এই সফরকে ‘স্মরণীয়’ করে রাখতে আগ্রহী। ত্রিবেদীর ভাষ্য অনুযায়ী নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘আমাদের বসা প্রয়োজন।’
এর অংশ হিসেবে বৃহস্পতিবার বাংলাদেশের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে যৌথ উন্নয়ন প্রকল্প ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন ত্রিবেদী। এ ছাড়া তিনি স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠক করে দুই দেশের চিকিৎসা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন।
ভারতীয় প্রতিনিধিদলের পক্ষ থেকে সফর সফল করার কূটনৈতিক চেষ্টা থাকলেও বাংলাদেশ শুরু থেকেই সতর্ক অবস্থানে রয়েছে। গত বৃহস্পতিবার সরকারি সংবাদ সংস্থা বাসসকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর জানান, ‘পারস্পরিক আস্থা’ এবং ভারতের পক্ষ থেকে ‘মর্যাদাপূর্ণ আমন্ত্রণ’ নিশ্চিত করা না হলে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ দেওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।
তথ্যসূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

.png)

ইরানকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা যেকোনো দেশকে কঠোর শাস্তির হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির বিরুদ্ধে বড় ধরনের অর্থনৈতিক যুদ্ধের দিন (ইকোনমিক ডি-ডে) ঘোষণা করেছেন তিনি। তবে বিশ্লেষকরা বলছেন, ইরানের দুই বড় বাণিজ্যিক অংশীদার চীন ও রাশিয়ার ওপর চাপ সৃষ্টিতে ট্রাম্পের ক্ষমতা সী
৩৮ মিনিট আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আবার কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ভোরে তাঁকে সুস্থ ঘোষণার পর রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
১ ঘণ্টা আগে-18a8ee-256x144.webp)
ভারতের দিল্লিতে আন্দোলনকারী শিক্ষার্থীর ওপর পেলেট গান ব্যবহারের ঘটনায় মামলা দায়েরের দাবিতে ধর্নায় বসেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। শুক্রবার (২১ আগস্ট) পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে এই অবস্থান কর্মসূচি নেন তিনি। গত ২০ জুলাইয়ের পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টির (সিজিপি) মিছিলে শ