টাইমজ অব ইজরায়েলের প্রতিবেদন
স্ট্রিম ডেস্ক

ইসরায়েল মধ্যপ্রাচ্য জুড়ে একের পর এক যুদ্ধক্ষেত্রে সামরিক শক্তির আস্ফালন দেখাচ্ছে। গাজা-লেবাননসহ প্রতিবেশী জনপদে চরম অমানবিক পরিস্থিতি তৈরি করছে। কিন্তু দেশটির নিজের অন্দরেই দানা বাঁধছে এক ভয়াবহ মানবিক সংকট। বাইরে যুদ্ধের দামামা থাকলেও ভেতরে ক্ষুধার সাথে লড়াই করছে লাখ লাখ সাধারণ মানুষ। ইসরায়েলের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘ন্যাশনাল ইন্স্যুরেন্স’ থেকে প্রকাশিত ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদনে এই রূঢ় সত্যটিই ফুটে উঠেছে।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ইসরায়েলের প্রায় ২০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন। এই বিশাল সংখ্যার মধ্যে ৮ লাখ ৮০ হাজারই শিশু এবং ১ লাখ ৫০ হাজার জন বয়োবৃদ্ধ নাগরিক। অর্থাৎ, যারা সবচেয়ে বেশি অরক্ষিত, দারিদ্র্যের কষাঘাত তাদের ওপরই সবচেয়ে বেশি পড়ছে।
পরিসংখ্যান বলছে, ইসরায়েলের মোট জনসংখ্যার ২১ শতাংশই এখন দরিদ্র। গত বছরের তুলনায় এই হার ০.৩ শতাংশ বেড়েছে। বিশেষ করে শিশুদের অবস্থা অত্যন্ত করুণ—প্রতি চারজন শিশুর মধ্যে একজন বড় হচ্ছে নিদারুণ অভাবের মধ্যে। উন্নত দেশগুলোর সংগঠন ওইসিডি-ভুক্ত দেশগুলোর মধ্যে শিশু দারিদ্র্যের হারে ইসরায়েল এখন দ্বিতীয় শীর্ষ অবস্থানে। তাদের ওপরে রয়েছে কেবল কোস্টারিকা।
ইসরায়েলের বর্তমান মানদণ্ড অনুযায়ী, একজন ব্যক্তি যদি মাসে ৩ হাজার ৫৪৭ শেকেলের (ইসরায়েলি মুদ্রা) কম আয় করেন, তাকে দরিদ্র ধরা হয়। দম্পতিদের ক্ষেত্রে এই সীমা ৭ হাজার ৯৫ শেকেল। তবে প্রতিবেদনে একটি উদ্বেগের তথ্য উঠে এসেছে—পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি থাকলেই যে দারিদ্র্য ঘুচবে, তার কোনো নিশ্চয়তা নেই। আকাশচুম্বী জীবনযাত্রার ব্যয় এবং নিত্যপণ্যের দাম বাড়তে থাকায় হাড়ভাঙা খাটুনি খেটেও অনেক পরিবার অভাবের বৃত্ত থেকে বের হতে পারছে না।
যুদ্ধের ব্যয় মেটাতে গিয়ে সাধারণ মানুষের জীবন কতটা সংকুচিত হয়েছে, তার প্রমাণ মেলে এই তথ্যে যে—দেশের ২৭ দশমিক ৮ শতাংশ পরিবার মাসের খরচ কুলিয়ে উঠতে পারছে না। অভাবের তাড়নায় দেশের ৪ দশমিক৭ শতাংশ মানুষ অন্তত প্রতি দুই দিন অন্তর একবেলা অনাহারে থাকছে অথবা বাসি খাবার খেতে বাধ্য হচ্ছে। আরও আশঙ্কাজনক হলো, ৯ শতাংশ মানুষ অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা বা জীবনদায়ী ওষুধ কিনতে পারছে না।
সবচেয়ে বেশি দারিদ্র্য পরিলক্ষিত হচ্ছে কট্টরপন্থী ইহুদি হারিদি এবং আরব জনগোষ্ঠীর মধ্যে। হারিদি পরিবারের ৩২ দশমিক ৮ শতাংশ এবং আরব পরিবারের ৩৭ দশমিক ৬ শতাংশ মানুষ চরম অভাবের সাথে লড়ছে। ইসরায়েলের মোট দরিদ্র জনগোষ্ঠীর সিংহভাগই (৬৫ দশমিক ১ শতাংশ) এই দুটি সম্প্রদায়ের। একদিকে আধুনিক শিক্ষার অভাব, অন্যদিকে ধর্মীয় ও জাতিগত প্রান্তিকতা তাদের কর্মসংস্থানের সুযোগকে সীমিত করে দিয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধের প্রভাব এখন সাধারণ মানুষের পকেটে স্পষ্ট। দীর্ঘস্থায়ী যুদ্ধ আর রিজার্ভ ফোর্সে দীর্ঘকালীন ডিউটির ফলে পরিবারের মূল উপার্জনকারী ব্যক্তি কাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এছাড়া সীমান্ত এলাকা থেকে বাস্তুচ্যুত হওয়ায় অনেক সচ্ছল পরিবারও এখন দারিদ্র্যের কাতারে নেমে এসেছে। ইসরায়েল সরকার যখন যুদ্ধের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার ঢালছে, তখন দেশটির ভেতরে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য কেবলই বাড়ছে।
ন্যাশনাল ইন্স্যুরেন্সের উপ-মহাপরিচালক নিৎসা কিসার সতর্কবার্তা উচ্চারণ করে বলেছেন, ‘এই রিপোর্ট আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে, শিশুদের পেছনে বিনিয়োগ আর সামাজিক সেবা বাড়ানো না হলে এই দারিদ্র্য প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়বে।’
ইসরায়েল যখন মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক আধিপত্য বিস্তারে মত্ত, তখন দেশের ভেতরে এক-চতুর্থাংশ শিশুর ক্ষুধার্ত থাকা এবং সাধারণ মানুষের চিকিৎসাবঞ্চিত হওয়া দেশটির ভবিষ্যৎ সামাজিক কাঠামোকে বড় ধরনের হুমকির মুখে ফেলছে। শিক্ষা, কর্মসংস্থান আর মানবিক বিনিয়োগের পথে না হেঁটে যুদ্ধের পথে হাঁটলে এই অভ্যন্তরীণ ক্ষতগুলো যে একদিন বড় ধরনের সামাজিক অস্থিরতা তৈরি করবে, সেই ইঙ্গিতই দিচ্ছে এই বার্ষিক প্রতিবেদন।

ওমান ও পাকিস্তান সফর শেষে রাশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে টেকসই কাঠামোর লক্ষ্যে তিনি এই কূটনৈতিক সফর চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।
৮ ঘণ্টা আগে
বিদ্রোহী গোষ্ঠীর হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার দেশটির কাটি গ্যারিসন শহরে প্রতিরক্ষামন্ত্রীর বাসভবনে আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী এবং তুয়ারেগ বিদ্রোহীদের আত্মঘাতী হামলায় তাঁর মৃত্যু হয়।
১২ ঘণ্টা আগে
ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার (২৬ এপ্রিল) ওমানের রাজধানী মাস্কাটের আল বারাকা প্যালেসে এই বৈঠক হয়। বৈঠক শেষে আরাগচি আবার পাকিস্তানে আসবেন বলে জানা গেছে।
১২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস প্রতিনিধিদের সঙ্গে নৈশভোজ অনুষ্ঠানের বাইরে গুলির ঘটনায় ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন নামের এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস এলাকার টরেন্স শহরের বাসিন্দা বলে জানা গেছে।
১৫ ঘণ্টা আগে