তথ্যসূত্র:

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে অবশেষে উদ্ধার করেছে মার্কিন স্পেশাল ফোর্স। তবে ক্রু উদ্ধারে সফল হলেও এই অভিযানে একাধিক যুদ্ধবিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র। টানা দুই দিনের অনুসন্ধান ও অভিযানের পর ক্রু উদ্ধারের খবর ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প লেখেন, ‘গত কয়েক ঘণ্টায় আমাদের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম সাহসী উদ্ধার অভিযান চালিয়েছে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের ক্রু এখন পুরোপুরি নিরাপদ ও সুস্থ আছেন।’
প্রাথমিক তথ্য অনুযায়ী, পাহাড়ি এলাকায় লুকিয়ে থাকা ক্রুকে শনাক্ত করার পর ভারী কভার ফায়ারের মাধ্যমে তাঁকে উদ্ধার করে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। ইরানি সূত্র দাবি করেছে, এ সময় ইরানের বিপ্লবী গার্ডের তিন সদস্য নিহত হয়েছেন।
অন্যদিকে, ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা এই অভিযানে জড়িত তিনটি মার্কিন বিমান ধ্বংস করেছে।
রয়টার্স বলছে, একটি এ-১০ থান্ডারবোল্ট ২ যুদ্ধবিমান ইরানি হামলায় বিধ্বস্ত হয়েছে। এর আগে, অভিযানে অংশ নেওয়া দুটি সামরিক হেলিকপ্টার ইরানি প্রতিরোধের মুখে ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট।
নিউ ইয়র্ক ম্যাগাজিন জানিয়েছে, গোপন এয়ারস্ট্রিপে থাকা দুটি অকার্যকর মার্কিন পরিবহন বিমান শত্রুদের হাত থেকে রক্ষা করতে মার্কিন বাহিনী নিজেরাই ধ্বংস করে দেয়।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি নিয়ে কটাক্ষ করে বলেন, এমন আরও কিছু ‘জয়’ পেলে যুক্তরাষ্ট্রই বিপদে পড়বে।
এর আগে শুক্রবার একই বিমানের পাইলটকে উদ্ধার করা হলেও দ্বিতীয় ক্রুকে তখন খুঁজে পাওয়া যায়নি। পরে মার্কিন বাহিনী হেলিকপ্টার, পরিবহন বিমান এবং নজরদারি ড্রোন ব্যবহার করে অনুসন্ধান চালায়।
একটি প্রতিবেদনে জানা যায়, সিআইএ ওই নিখোঁজ সদস্যকে শনাক্ত করতে সময় নেয় এবং ভুয়া তথ্য ছড়িয়ে ইরানি বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। পরে ক্রুর অবস্থান নিশ্চিত করে উদ্ধার অভিযান চালানো হয়।
মার্কিন সামরিক সূত্র জানায়, উদ্ধার হওয়া ক্রু সদস্য শত্রু বাহিনীর চোখ এড়িয়ে যতটা সম্ভব লুকিয়ে থাকার চেষ্টা করছিলেন এবং সুযোগ পেলে নিজের অবস্থান সংকেতের মাধ্যমে জানানোর চেষ্টা করছিলেন।

.png)

উত্তর আফ্রিকায় স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতায় অভিবাসীদের ঢল নেমেছিল। মরক্কো থেকে সীমান্ত পেরিয়ে ৫০ হাজারের বেশি মানুষ ঢুকে পড়ে। ইতোমধ্যে অভিবাসীরা স্বেচ্ছায় মরক্কোয় ফিরে গেছেন বলে জানিয়েছে স্পেন। খবর রয়টার্সের।
৬ মিনিট আগে
পর্যটন ও ব্যবসায়িক ভিসার ক্ষেত্রে চালু করা ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে সর্বোচ্চ বন্ডের পরিমাণ ১৫ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার ডলার করা হয়েছে। নতুন এ নিয়মের আওতায় বাংলাদেশ, নেপাল, ভূটানসহ ৫০টি দেশের নাগরিকরা পড়বেন। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি এফ-৩৫ বি স্টেলথ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে পাইলট সময়মতো ইজেক্ট করায় প্রাণে বেঁচে গেছেন। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন মেরিন কর্পস। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলের কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই জাতীয় কমিটির কাছে অস্ত্র হস্তান্তরে সম্মতি জানিয়েছে হামাস। শুক্রবার (৩১ জুলাই) ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ও আলোচনা দলের সদস্য গাজী হামাদ চুক্তির বিষয়টি নিশ্চিত করেন।
১৩ ঘণ্টা আগে