স্ট্রিম ডেস্ক

প্রায় অর্ধেক আমেরিকানই জানে না যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস কবে। গত বৃহস্পতিবার প্রকাশিত এক নতুন জরিপে এই তথ্য উঠে এসেছে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল জানিয়েছে, লিবার্টারিয়ান থিংক ট্যাংক ‘ক্যাটো ইনস্টিটিউট' এই জরিপ পরিচালনা করেছে। জরিপে দেখা গেছে, সমগ্র যুক্তরাষ্ট্রের মাত্র ৫৩ শতাংশ উত্তরদাতা ৪ জুলাই সম্পর্কে সঠিক উত্তর দিতে পেরেছেন।
জরিপে অংশ নেওয়া ৪৬ শতাংশ আমেরিকান বলেছেন, তারা জানেন না এই দিনটি কী কারণে পালিত হয়, যার মধ্যে জেনারেশন জেড (জেন জি) বা বর্তমান তরুণ প্রজন্মের ৬১ শতাংশ উত্তরদাতা রয়েছেন।
জরিপে অংশ নেওয়াদের মধ্যে ৫৮ শতাংশই মার্কিন সংবিধানের প্রধান উদ্দেশ্য জানেন না এবং ৫৭ শতাংশ ব্যাখ্যা করতে পারেননি কেন আমেরিকা গ্রেট ব্রিটেন থেকে স্বাধীনতা ঘোষণা করে সীমিত ক্ষমতার একটি সরকার গঠন করেছিল।
আজ শনিবার (৪ জুলাই) বিকেলে ন্যাশনাল মলে সামরিক বিমান প্রদর্শনী হবে। এ ছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে একটি রাজনৈতিক সমাবেশ ও আতশবাজি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তবে জরিপে অংশ নেওয়া অধিকাংশ উত্তরদাতা (৮৬ শতাংশ) আমেরিকান হতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অন্যদিকে ৬০ শতাংশ বলেছেন, তারা বিশ্বাস করেন যে দেশটি তার প্রতিষ্ঠাকালীন নীতিগুলো থেকে সরে এসেছে।
এছাড়া ৫৬ শতাংশ উত্তরদাতা উদ্বেগ প্রকাশ করেছেন যে আগামী ৫০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র হয়তো আর মুক্ত দেশ থাকবে না।
এই দলের মানুষরা দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ ও অপব্যবহার এবং জাতির প্রতিষ্ঠাকালীন নীতিগুলো সম্পর্কে অজ্ঞতা নিয়ে উদ্বিগ্ন বলে জানিয়েছেন।
এই জরিপে উত্তরদাতারা বাকস্বাধীনতা, ভোটাধিকার, আইনের অধীনে সমান সুরক্ষা, ধর্মীয় স্বাধীনতা এবং যথাযথ আইনি প্রক্রিয়া পাওয়ার অধিকারকে তাদের সবচেয়ে মূল্যবান সুরক্ষা হিসেবে তালিকায় ওপরের দিকে রেখেছেন।
ক্যাটো ইনস্টিটিউটের এই জরিপটি ২৫ থেকে ২৬ জুনের মধ্যে পরিচালিত হয়েছিল। ওই জরিপে অংশ নিয়েছিল ২,২৫৩ জন আমেরিকান। জরিপটির ত্রুটির মাত্রা ছিল প্রায় ২ শতাংশ।

.png)

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি (এমওইউ) শেষ হওয়ার পরপরই নতুন বার্তা দিয়েছে ইরান। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিরক্ষা কৌশলে বড় ধরনের বদল এনে এখন আরও আক্রমণাত্মক যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রোববার (১৬ আগস্ট) রাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) রাজনৈতিক
২ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পাঠানোর নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১৮ আগস্ট) তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
রাশিয়ার ভূখণ্ডে হামলায় যুক্তরাজ্যে তৈরি ড্রোন ব্যবহার করছে ইউক্রেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর যুক্তরাজ্যের বিরুদ্ধে ইউক্রেন সংকট আরও জটিল করে তোলার অভিযোগ করেছে মস্কো। যুক্তরাজ্যে নিযুক্ত রুশ দূতাবাস এক বিবৃতিতে জানায়, এমন পদক্ষেপের মাধ্যমে যুক্তরাজ্য এসব অপরাধ ও সন্ত্রাসী হামলার সহযোগী
৪ ঘণ্টা আগে
ফিলিপাইনের একটি মাধ্যমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় চারজন নিহত ও ৯ জন আহত হয়ছে। নিহতদের মধ্যে হামলাকারীসহ ২ শিক্ষার্থী, ২ নিরাপত্তাকর্মী রয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম দ্য ম্যানিলা টাইমসের বরাতে আনাদুলো এ খবর দিয়েছে।
৬ ঘণ্টা আগে