দুর্নীতির অভিযোগ
স্ট্রিম ডেস্ক

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের পদত্যাগের দাবিতে দেশটিতে বিক্ষোভ হয়েছে। শনিবার (২৩ মে) দুর্নীতির অভিযোগে এই বিক্ষোভে সংঘর্ষে অন্তত সাত পুলিশ আহত হয়েছেন। খবর রয়টার্স।
রাজধানী মাদ্রিদে বিক্ষোভকারীরা সানচেজের সরকারি বাসভবনের নিরাপত্তা ব্যারিয়ার ভেঙে ঢোকার চেষ্টা করেন। প্রধান সড়কে মুখোশধারী কয়েকজনকে পুলিশ আটক করে। এছাড়া তিন বিক্ষোভাকীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
আন্দোলনকারীদের দাবি, তাদের কর্মসূচিতে লাখো মানুষের সমর্থন রয়েছে। অন্তত ৮০ হাজার সড়কে নেমে প্রতিবাদে অংশ নিয়েছেন। যদিও সরকারের প্রতিনিধি সংখ্যা ৪০ হাজার বলে জানিয়েছেন।
বিক্ষোভকারীরা ‘সোশ্যালিস্ট মাফিয়ার পদত্যাগ’ লেখা ব্যানার ও স্পেনের জাতীয় পতাকা নিয়ে ‘মার্চ ফর ডিগনিটি’ করেন। বিক্ষোভের আয়োজক স্প্যানিশ সিভিল সোসাইটি অ্যাসোসিয়েশন। এতে বিরোধী পিপলস পার্টি এবং কট্টর ডানপন্থী ভক্স পার্টির নেতারাও অংশ নেন।
স্পেনের একটি আদালত জানিয়েছে, সাবেক সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী হোসে লুইস রদ্রিগেজ জাপাতেরোর বিরুদ্ধে ক্ষমতা খাটিয়ে অনৈতিক সুবিধা নেওয়া এবং টাকা পাচারের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। তবে জাপাতেরো এই অভিযোগ মিথ্যা দাবি করেছেন।
প্রধানমন্ত্রী সানচেজ ২০২৪ সালের এপ্রিলে স্ত্রী বেগোনিয়া গোমেজের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরুর পর নিজের পদত্যাগের কথা বিবেচনা করেছিলেন। কিন্তু পরে অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে পদ আকড়ে রয়েছেন।
সানচেজের স্ত্রীও অভিযোগ অস্বীকার করেছেন। গত মাসে স্পেনের এক প্রসিকিউটর এ-সংক্রান্ত মামলা বন্ধ করার সুপারিশ করেছেন বলে জানা গেছে।

.png)

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের ঐচ্ছিক ফি আদায়ের প্রস্তাবে সমর্থন দিয়েছে উপসাগরীয় দেশগুলো। ওমানের তৈরি এই প্রস্তাব ৫ মাস ধরে চলা তেল বাণিজ্যের অচলাবস্থার অবসান করবে বলে আশা করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘর্ষে গত অক্টোবর থেকে চলতি বছরের জুনের শেষ পর্যন্ত আফগানিস্তানে প্রায় ৫০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউনামা) প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
ভারতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে হওয়া শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়েছেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। রোববার (২৬ জুলাই) লন্ডনের ট্রাফালগার স্কয়ারে স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই) আয়োজিত সংহতি সমাবেশে অংশ নেন তিনি।
৬ ঘণ্টা আগে
জাপানের দক্ষিণাঞ্চলের প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো প্রিফেকচারে ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। খবর জাপান টাইমস।
৬ ঘণ্টা আগে