স্ট্রিম ডেস্ক

সিরিয়ার রাজধানী দামেস্কের একটি ক্যাফেতে বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দামেস্কের জাস্টিস প্যালেসের (আদালত ভবন) কাছে আল-নাসর স্ট্রিটের একটি ক্যাফেতে এই বিস্ফোরণ ঘটে।
সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি স্বাস্থ্যসেবা বিভাগের প্রধান আহমেদ আল-বাকর রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানাকে হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।
রাষ্ট্রীয় টেলিভিশন আল-আখবারিয়াহ জানায়, ক্যাফের ভেতরে আগে থেকেই শক্তিশালী বিস্ফোরক ডিভাইস বা বোমা পুঁতে রাখা হয়েছিল।
তাৎক্ষণিকভাবে এই হামলার কারণ জানা যায়নি এবং কোনো গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, রক্তাক্ত বেশ কয়েকজন ব্যক্তি ক্যাফের মেঝেতে পড়ে আছেন এবং আশপাশে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
এর আগে গত ১৯ মে দামেস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবনের বাইরে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় একজন সিরীয় সেনা নিহত এবং অন্তত ১৮ জন আহত হন।
তথ্যসূত্র: রয়টার্স

.png)

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি (এমওইউ) শেষ হওয়ার পরপরই নতুন বার্তা দিয়েছে ইরান। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিরক্ষা কৌশলে বড় ধরনের বদল এনে এখন আরও আক্রমণাত্মক যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রোববার (১৬ আগস্ট) রাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) রাজনৈতিক
২ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পাঠানোর নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১৮ আগস্ট) তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
রাশিয়ার ভূখণ্ডে হামলায় যুক্তরাজ্যে তৈরি ড্রোন ব্যবহার করছে ইউক্রেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর যুক্তরাজ্যের বিরুদ্ধে ইউক্রেন সংকট আরও জটিল করে তোলার অভিযোগ করেছে মস্কো। যুক্তরাজ্যে নিযুক্ত রুশ দূতাবাস এক বিবৃতিতে জানায়, এমন পদক্ষেপের মাধ্যমে যুক্তরাজ্য এসব অপরাধ ও সন্ত্রাসী হামলার সহযোগী
৪ ঘণ্টা আগে
ফিলিপাইনের একটি মাধ্যমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় চারজন নিহত ও ৯ জন আহত হয়ছে। নিহতদের মধ্যে হামলাকারীসহ ২ শিক্ষার্থী, ২ নিরাপত্তাকর্মী রয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম দ্য ম্যানিলা টাইমসের বরাতে আনাদুলো এ খবর দিয়েছে।
৬ ঘণ্টা আগে