স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার রপ্তানি পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। কানাডায় দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর আচ্ছন্ন করে পড়ার শাস্তি হিসেবে তিনি একথা বলেছেন। খবর আলজাজিরার
কানাডাজুড়ে বর্তমানে সক্রিয় ৮৯৬টি দাবানল নিয়ন্ত্রণে দেশটির কর্মকর্তারা যখন লড়াই চালিয়ে যাচ্ছেন, তখনই শুক্রবার ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হুমকি দিলেন।
কানাডার ওন্টারিও প্রদেশের প্রধান ডাগ ফোর্ড বলেন, ওই রাজ্যে প্রায় ২০০টি স্থানে আগুন জ্বলছে, যার মধ্যে ৮১টি এখনও নিয়ন্ত্রণের বাইরে বলে। তবে ট্রাম্প এই আগুনের জন্য কানাডার শাসনব্যবস্থাকেই দায়ী করেছেন।
ট্রাম্প লিখেছেন, ‘কানাডা তাদের বন-জঙ্গল সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করছে না বলেই আমরা মনে করছি। তাদের জন্য যুক্তরাষ্ট্র অহেতুক দূষিত এবং অস্বাস্থ্যকর বাতাসে আক্রান্ত হচ্ছে। এটি অত্যন্ত বিপজ্জনক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য!’
কানাডার সরকারের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে তিনি দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে ফোন করার কথাও বলেছেন। ট্রাম্প যোগ করেন, এর ক্ষয়ক্ষতি ও খরচ হিসাবাতীত। এই ক্ষতিপূরণের অর্থ যুক্তরাষ্ট্রে কানাডার রপ্তানি পণ্যের ওপর বিদ্যমান শুল্কের সঙ্গে যোগ করা হবে।
অন্য দেশগুলোর ওপর নিজেদের নানা দাবি চাপিয়ে দিতে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের শুল্ক বাড়ানোর হুমকি দেওয়ার যে প্রবণতা, এই পোস্টটি তারই সর্বশেষ উদাহরণ।
২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর থেকেই ট্রাম্প কানাডার ওপর চাপ বাড়াচ্ছেন। তিনি সীমান্ত নিরাপত্তা বাড়ানো এবং তাঁর মতে ‘অন্যায্য’ বাণিজ্য নীতি পরিবর্তনের জন্য কানাডাকে বাধ্য করতে শুল্ককে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। এমনকি ট্রাম্প কানাডাকে তার সার্বভৌমত্ব ত্যাগ করে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার জন্যও চাপ দিয়েছেন।
তবে বিজ্ঞানীরা উত্তর আমেরিকা জুড়ে দাবানলের ভয়াবহ বিস্তারের পেছনে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট তীব্র গরম, শুষ্ক আবহাওয়াসহ একাধিক কারণকে দায়ী করেছেন। যদিও ডানপন্থি ট্রাম্প এজন্য বারবার বামপন্থী ও মধ্যপন্থি রাজনীতিবিদদের অব্যবস্থাপনাকে দায়ী করে আসছেন।
এদিকে, দাবানলের ধোঁয়ার কারণে চলতি সপ্তাহের শেষে নিউ জার্সিতে ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজন নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।
ট্রাম্প প্রশাসনও দাবানল মোকাবিলার প্রস্তুতি নিয়ে তোপের মুখে পড়েছে। নিউইয়র্ক টাইমস গত শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প প্রশাসন দাবানলবিষয়ক গবেষণার তহবিল কমিয়ে দিয়েছে, যার মধ্যে মানুষের স্বাস্থ্যের ওপর দাবানলের ধোঁয়ার প্রভাব নিয়ে গবেষণাকারী ল্যাবরেটরিগুলোও অন্তর্ভুক্ত রয়েছে।

.png)

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজাজুড়ে ইসরায়েলি হামলায় শুক্রবার অন্তত ১৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একটি দাফন অনুষ্ঠানে ড্রোন হামলায় আটজন রয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। খবর আলজাজিরার।
৩ ঘণ্টা আগে
ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার পর তারা বাহরাইন, জর্ডান এবং কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা করেছে। এর আগে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, তারা ইরানে টানা সপ্তম রাতের মতো হামলা চালিয়েছে।
৩ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ দীর্ঘায়িত করতে ইসরায়েলের একটি পক্ষ মার্কিন জনমতকে প্রভাবিত করার চেষ্টা করছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। ভ্যান্স বলেন, ওই পক্ষ চেষ্টা করছে যুক্তরাষ্ট্র যেন যুদ্ধ বন্ধের চুক্তি থেকে সরে আসে এবং সামরিক অভিযান অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যায়।
১৫ ঘণ্টা আগে
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) আনুষ্ঠানিকভাবে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ঘোষণা করেছে যুক্তরাজ্য। শুক্রবার (১৭ জুলাই) দেশটির স্বরাষ্ট্র দপ্তরের বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
১৭ ঘণ্টা আগে