স্ট্রিম ডেস্ক

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর শেফা-আমরে ৫০ বছর বয়সীকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি ইসরায়েলের আরব নাগরিক। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে চলতি বছরের প্রথম চার মাসে ইসরায়েলে আরব বা ফিলিস্তিনি নাগরিক নিহত ১০০-তে ঠেকেছে।
ইসরায়েলি বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে আল-জাজিরা বলেছে, এসব হত্যাকাণ্ড ঠেকাতে ইসরায়েলি পুলিশ কার্যকর পদক্ষেপ নেয়নি। অধিকাংশ হত্যাকাণ্ডের কিনারা পর্যন্ত করতে পারেনি। বেশির ভাগ ক্ষেত্রে হামলাকারীদের পরিচয় অজ্ঞাতই রয়ে যায়।
গত চার মাসে নিহতদের মধ্যে ৯০ জন গুলিতে মারা গেছেন। এক নারীকে একটি গাড়ির ভেতরে পুড়িয়ে হত্যা করা হয়েছে। অন্যদের মৃত্যু হয়েছে ছুরিকাঘাতে। নিহতদের মধ্যে ৪৮ জনের বয়স ৩০ বছরের কম। তাঁদের মধ্যে আট নারী রয়েছেন। এ ছাড়া ইসরায়েলি পুলিশের গুলিতে নিহত হয়েছেন তিনজন।
বৈষম্যমূলক আইনের পাশাপাশি ইসরায়েলের আরব নাগরিকরা ক্রমবর্ধমান সহিংসতার মুখে রয়েছেন। ২০২৫ সালে ইসরায়েলে অন্তত ৩০০ আরব নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে ২৫২ জনই ফিলিস্তিনের বাসিন্দা।
ইসরায়েলের জনশুমারি অনুযায়ী, ২০১৯ সালে ইসরায়েলি নাগরিকত্বধারী ফিলিস্তিনির সংখ্যা ছিল প্রায় ১৯ লাখ। তাদের বেশির ভাগই ১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠার সময় সেখানে থেকে যাওয়া ফিলিস্তিনিদের বংশধর।
১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠার সময় প্রায় সাড়ে ৭ লাখ ফিলিস্তিনি ঘরবাড়ি ছাড়তে অথবা পালাতে বাধ্য হন। তখন হাজার হাজার ফিলিস্তিনি জায়নিস্ট মিলিশিয়াদের হাতে নিহত হন।

.png)

থাইল্যান্ডে একটি মাধ্যমিক বিদ্যালয়ে ১৪ বছর বয়সী এক শিক্ষার্থীর বন্দুক হামলায় ৩ শিক্ষক ও ৩ শিক্ষার্থীসহ অন্তত ৬ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) ব্যাংককের ব্যাং ক্রুয়াই জেলার দেবসিরিন ননথাবুরি স্কুলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করা ও 'বার্থ ট্যুরিজম' নিষিদ্ধের জন্য দুটি নতুন নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৬ আগস্ট) হোয়াইট হাউসে ট্রাম্প নিজেই এ কথা জানান।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক স্বীকৃতি পেতে থাইল্যান্ড সফর করেছেন মিয়ানমারের সামরিক শাসক ও রাষ্ট্রপতি মিন অং হ্লাইং। বৃহস্পতিবার (৬ আগস্ট) ব্যাংককে পৌঁছে তিনি থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।
৩ ঘণ্টা আগে
ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার পরিশোধের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একটি আদালত। একই সঙ্গে অঙ্গরাজ্যটির শিশু ও কিশোর ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্ম দুটির পরিবর্তন আনতে বলা হয়েছে। খবর আলজাজিরার।
৫ ঘণ্টা আগে