স্ট্রিম ডেস্ক

ইরানের পাঁচটি প্রদেশে যুক্তরাষ্ট্রের দুই দিনের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭৮ জন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার (৯ জুলাই) এই তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কারমানপুর বলেন, যুক্তরাষ্ট্রের হামলায় আহত ৭৮ জনের মধ্যে প্রায় ৪৭ জন এখনো হাসপাতালে ভর্তি আছেন। বাকিরা চিকিৎসা নেওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
এদিকে নিজ দেশে হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে ইরান। বৃহস্পতিবার দেশটির সামরিক বাহিনী জানায়, প্রায় এক ঘণ্টা আগে এসব হামলা চালানো হয়।
তাঁদের দাবি অনুযায়ী, কুয়েতের একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, কাতারের একটি সতর্কীকরণ উপগ্রহ অ্যান্টেনা স্থাপনা এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জ্বালানি সংরক্ষণ ট্যাংক লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।
ইরানের সামরিক বাহিনী বলছে, এসব অভিযানে বিভিন্ন ধরনের বিপুলসংখ্যক ড্রোন ব্যবহার করা হয়েছে।
এক বিবৃতিতে ইরান জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী কোনো পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের লক্ষ্য ও পরিকল্পনা বাস্তবায়িত হতে দেবে না। একই সঙ্গে ইসলামি বিপ্লবের আদর্শ রক্ষায় চূড়ান্ত বিজয় পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে দেশটির সামরিক বাহিনী।

.png)

ইসরায়েলের ওপর যৌথ নিষেধাজ্ঞা আরোপে নিজ নিজ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্স ও যুক্তরাজ্যের ১০২ সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা রক্ষা এবং ইসরায়েলের যুদ্ধাপরাধ বন্ধের লক্ষ্যে তাঁরা এই যৌথ পদক্ষেপের দাবি জানান। ফরাসি সংবাদমাধ্যম ‘ল্য মঁদ’-এ শনিবার (২২ আগস্ট) প্র
৪ ঘণ্টা আগে
প্রতিবেশীরা কেবল ভারতের স্বার্থ রক্ষা করবে এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশসহ অন্যান্য প্রতিবেশীদের স্বার্থকে সম্মান জানানোর ওপর জোর দেন তিনি। শনিবার (২২ আগস্ট) নয়াদিল্লিতে ‘ইকোনমিক টাইমস (ইটি) ওয়ার্ল্ড লিডার্স ফোরাম’-এর অধিবেশনে এসব কথা
৭ ঘণ্টা আগে
ভারতের ওডিশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এতে এক বাংলাদেশিসহ ২৪ নাবিক ছিলেন। খবর এনডিটিভির।
৮ ঘণ্টা আগে
ইরানকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের কর্মসূচিতে প্রতিবেশী কেউ যোগ দিলে, তাকে শত্রু গণ্য করার ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের বিরুদ্ধে অবস্থান নিলে এসব দেশে হামলা চালানো হবে বলে জানিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই। খবর আলজাজিরার।
৮ ঘণ্টা আগে