স্ট্রিম ডেস্ক

ইসরায়েলপন্থী লবির অর্থ এবং দলের অভ্যন্তরীণ কোন্দল সত্ত্বেও মার্কিন কংগ্রেসে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট নেতা আয়েশা ওয়াহাব। বৃহস্পতিবার (২০ আগস্ট) ঘোষিত ক্যালিফোর্নিয়ার বিশেষ উপনির্বাচনে জয়লাভ করেন তিনি।
যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর গত এপ্রিলে মার্কিন প্রতিনিধি পরিষদের (কংগ্রেস) সদস্য এরিক সোয়ালওয়েল পদত্যাগ করেন। এরপর তাঁর শূন্য আসনে ক্যালিফোর্নিয়ার ইস্ট বে অঞ্চলের ১৪ নম্বর আসনে উপনির্বাচন হয়।
গত মঙ্গলবারের ভোটে ৯৫ শতাংশ গণনার পর দেখা গেছে প্রতিদ্বন্দ্বী ও বে এরিয়া র্যাপিড ট্রানজিট (বার্ট) সংস্থার পরিচালনা পর্ষদের সভাপতি মেলিসা হার্নান্দেজকে ৬ পয়েন্টের বেশি ব্যবধানে হারিয়েছেন আয়েশা।
আয়েশা ওয়াহাবকে আটকাতে ইসরায়েলপন্থী লবিং সংস্থা ‘আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি’ (আইপ্যাক)-এর সঙ্গে সম্পর্কিত 'সুপার প্যাক'গুলো নির্বাচনে ব্যাপক অর্থায়ন করে। রাজনৈতিক অর্থায়ন পর্যবেক্ষণকারী সংস্থা ‘ট্র্যাক আইপ্যাক’-এর প্রতিবেদন অনুযায়ী, আইপ্যাক-সংশ্লিষ্ট সংস্থাগুলো মেলিসা হার্নান্দেজের পক্ষে প্রচারণা চালাতে এবং আয়েশা ওয়াহাবের বিরুদ্ধে আক্রমণাত্মক বিজ্ঞাপনে প্রায় ৬৪ লাখ (৬.৪ মিলিয়ন) মার্কিন ডলার বা ৫০ লাখের বেশি ডলার ব্যয় করেছে।
দ্য গার্ডিয়ানকে আয়েশা ওয়াহাব বলেন, এটি নির্বাচন প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপ এবং অর্থ দিয়ে আসন কিনে নেওয়ার অপচেষ্টা।
এই নির্বাচনকে কেন্দ্র করে ডেমোক্র্যাটিক পার্টির ভেতরেও টানাপোড়েন দেখা যায়। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটিক প্রতিনিধিদলের প্রধান ও কংগ্রেস সদস্য জো লফগ্রেন হঠাৎ মেলিসা হার্নান্দেজকে সমর্থন দেন। তবে ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল অংশ আয়েশার পাশে শক্ত অবস্থান নেয়। লফগ্রেনের এই পদক্ষেপকে ‘বিস্ময়কর’ দাবি করে ক্যালিফোর্নিয়া ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল ককাসের সাবেক চেয়ারম্যান অমর শেরগিল আয়েশার প্রতি সমর্থন অব্যাহত রাখেন।
পরাজিত প্রার্থী মেলিসা হার্নান্দেজ বিবৃতিতে জানান, তিনি সারাজীবন লড়াই করেছেন এবং কখনো হাল ছাড়েন না।
আয়েশা ওয়াহাব এই নির্বাচনে রাজ্য ডেমোক্র্যাটিক পার্টি, আওয়ার রেভল্যুশন, বিভিন্ন শ্রমিক ইউনিয়ন, স্থানীয় কর্মকর্তা এবং অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল রব বোন্টার সমর্থন পেয়েছিলেন।
জয়ের পর আয়েশা ওয়াহাব বলেন, ‘যে ডিস্ট্রিক্ট আমাকে বড় করেছে, আমি তাদের অধিকারের জন্য লড়ব। পালক পিতা-মাতার কাছে লালিত-পালিত হওয়া (ফস্টার কেয়ার) থেকে আজ মার্কিন কংগ্রেসে পৌঁছানোর এই পথ চলাই প্রমাণ করে যে আমেরিকান ড্রিম বা স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।’

.png)

যুক্তরাষ্ট্রের আলাস্কায় সামরিক রাডার স্থাপনার কাছে একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ আটজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) অ্যাঙ্কোরেজ থেকে কেপ নিউয়েনহ্যামে বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনস
২১ মিনিট আগে
পশ্চিম তীরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় ইসরায়েলের নতুন বসতি স্থাপনের তীব্র সমালোচনা করেছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও কানাডা। বিষয়টিকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে এই পরিকল্পনা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে তারা।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন বুধবার মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের সমুদ্রে থাকা ইউএসএস আব্রাহাম লিংকনের বদলে জর্জ ওয়াশিংটনকে সেখানে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) মার্কিন সামরিক বাহিনী আজ এ তথ্য নিশ্চিত করেছে। খবর সিএনএনের।