স্ট্রিম সংবাদদাতা

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বিএনপি সরকার বাস্তবায়ন করছে। দেশের শিক্ষাব্যবস্থা বর্তমানে যে পর্যায়ে পৌঁছেছে, সেখান থেকে আরও কার্যকর ও বাস্তবমুখী করতে হবে।
শুক্রবার (২১ আগস্ট) সাভারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে দুই দিনব্যাপী জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ইউজিসি বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় এ সভা হচ্ছে।
আমির খসরু বলেন, ‘আমরা রিয়েল লাইফ এডুকেশনে যেতে চাই। দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও আমাদের শিক্ষাব্যবস্থাকে উপযোগী করে তুলতে হবে। শিক্ষার্থীরা যাতে পড়াশোনা শেষ করে ক্রেডিট ট্রান্সফারসহ আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থার সঙ্গে সহজে যুক্ত হতে পারে, সে ব্যবস্থা করতে হবে।’
শিক্ষাব্যবস্থাকে বাস্তব জীবনের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, মানসম্মত শিক্ষা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখে। উচ্চশিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার বিষয়টিও দেখতে হবে।
সভায় বলা হয়, বাংলাদেশের উচ্চশিক্ষা বর্তমানে দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ, শ্রমবাজারের পরিবর্তিত চাহিদা, গুণগত মান ও বৈশ্বিক প্রতিযোগিতার মতো নতুন বাস্তবতার মুখোমুখি হচ্ছে।
এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়কে আরও উদ্ভাবনী, জবাবদিহিমূলক ও সুশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে পরিবর্তিত বিশ্বের চাহিদা অনুযায়ী দক্ষ ও যোগ্য গ্র্যাজুয়েট তৈরির সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন এবং ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ উপস্থিত ছিলেন।

.png)

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সংগঠনটির নেতারা রাকসুর আর্থিক কার্যক্রমের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামী ২১ আগস্ট। আবেদন করা যাবে ২৭ আগস্ট পর্যন্ত। মঙ্গলবার (১৮ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
১৮ আগস্ট ২০২৬
আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকে চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ নামে দুটি নতুন পাঠ্যবই যুক্ত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ শীর্ষক পাঠ্যপুস্তক প্রণয়নের কাজ চলছে বলেও জানান তিনি।