স্ট্রিম ডেস্ক

সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেসে ইরানের হামলায় মার্কিন বিমানবাহিনীর একটি ‘ই-৩ সেন্ট্রি’ নজরদারি বিমান ধ্বংস হয়েছে। বিশ্লেষকদের মতে, এই ক্ষয়ক্ষতির ফলে দূর থেকে ইরানি হুমকি শনাক্ত করার মার্কিন সক্ষমতা মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে। সিএনএন-এর জিওলোকেশন বিশ্লেষণে দেখা গেছে, ধ্বংস হওয়া বিমানটির লেজ ভেঙে গেছে এবং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ রাডার ডোমটি মাটিতে পড়ে আছে।
সাবেক মার্কিন কর্নেল সেড্রিক লেইটন এই ঘটনাকে আমেরিকার নজরদারি ব্যবস্থার জন্য এক ‘গুরুতর আঘাত’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, এর ফলে যুদ্ধবিমান নিয়ন্ত্রণ, লক্ষ্য নির্ধারণ এবং শত্রু ক্ষেপণাস্ত্র থেকে সুরক্ষা দেওয়ার সক্ষমতা কমে যাবে।
উল্লেখ্য, এই এওয়াক্স বিমানটি আকাশ থেকে ১ লাখ ২০ হাজার বর্গমাইল এলাকা পর্যবেক্ষণ করতে পারে। গত সপ্তাহের শেষ দিকে এই হামলার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে সিএনএন জানিয়েছিল, এই হামলায় অন্তত ১০ জন মার্কিন সেনা আহত হয়েছেন এবং একটি ট্যাঙ্কার বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ই-৩ সেন্ট্রি বিমানটি একই সঙ্গে ৬০০টি লক্ষ্যবস্তু (ক্ষেপণাস্ত্র, ড্রোন বা ট্যাংক) ট্র্যাক করতে পারে এবং তাৎক্ষণিকভাবে সেই তথ্য পেন্টাগন বা রণতরীতে পাঠাতে সক্ষম। গ্রিফিথ এশিয়া ইনস্টিটিউটের ফেলো পিটার লেইটনের মতে, এটি ২০০ মাইল দূর থেকে আসা ইরানি শাহেদ ড্রোনকে গ্রাউন্ড রাডারের চেয়ে অন্তত ৮৫ মিনিট আগেই শনাক্ত করতে পারে। সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটি এই বিমানটিকে যুদ্ধক্ষেত্রের ‘কোয়ার্টারব্যাক’ বা মূল পরিচালক হিসেবে বর্ণনা করেছে।
বিশ্লেষকরা এই নিরাপত্তা ঘাটতি নিয়ে প্রশ্ন তুলেছেন। সাধারণত এই বিমানকে সুরক্ষার জন্য যুদ্ধবিমান পাহারা দেয়। মাটিতে বিমানটি ধ্বংস হওয়াকে বড় ধরনের নিরাপত্তা ব্যর্থতা হিসেবে দেখছেন সেড্রিক লেইটন। তিনি ধারণা করছেন, ইরান সম্ভবত রাশিয়ার স্যাটেলাইট ইমেজ ও ভৌগোলিক স্থানাঙ্কের সহায়তায় এই নিখুঁত হামলা চালিয়েছে। স্টিমসন সেন্টারের ফেলো কেলি গ্রিকো মনে করেন, ইরান কৌশলী হয়ে মার্কিন রাডার, ট্যাঙ্কার ও এওয়াক্স-এর মতো উচ্চমূল্যের সম্পদগুলোকে লক্ষ্য বানাচ্ছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের হাতে মাত্র ১৭টি ই-৩ বিমান অবশিষ্ট রয়েছে, যা ২০১৫ সালেও ছিল ৩২টি। ১৯৭৮ সালে প্রথম যুক্ত হওয়া এই বিমানগুলোর একেকটির বর্তমান দাম প্রায় ৫৪০ মিলিয়ন ডলার। বিকল্প হিসেবে নৌবাহিনীর ‘ই-২ হকআই’ থাকলেও তা উচ্চতা এবং সক্ষমতার দিক থেকে ই-৩ সেন্ট্রির সমান নয়।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৩ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে