স্ট্রিম ডেস্ক

ইরানের ওপর সামরিক হামলা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, দ্রুত একটি চুক্তির সম্ভাবনা তৈরি হওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলও এই বিষয়ে একমত বলে দাবি করেছেন তিনি। খবর আলজাজিরার।
নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দেখা যায়নি’– এমন মাত্রার সামরিক শক্তি প্রয়োগের জন্য প্রস্তুত ছিল। তবে ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে হামলা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ট্রাম্প বলেন, সম্ভাব্য চুক্তির মৌলিক কাঠামো নিয়ে ইতোমধ্যে সমঝোতা হয়েছে। এর আওতায় হরমুজ প্রণালি তাৎক্ষণিকভাবে পুরোপুরি উন্মুক্ত করা হবে এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটানো হবে।
তিনি আরও বলেন, বিশ্বের ভবিষ্যৎ স্থিতিশীলতা এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থ বিবেচনায় নিয়ে তিনি হামলা স্থগিত করতে সম্মত হয়েছেন। তবে এর শর্ত হচ্ছে, অল্প সময়ের মধ্যেই সংশ্লিষ্ট পক্ষগুলোকে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে হবে।
এর আগে, গত শুক্রবার (৩১ জুলাই) যুক্তরাষ্ট্র শনিবার বা রোববারের মধ্যে ইরানে বড় হামলার হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।
দেশটির মন্ত্রিসভার এক বৈঠকে তিনি বলেন, আমরা তাদের ওপর খুব শক্তিশালী আঘাত হানতে যাচ্ছি।

.png)

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ প্রাইমারিতে মিনেসোটায় বড় জয় পেয়েছেন প্রগতিশীল কংগ্রেস সদস্য ইলহান ওমর; উইসকনসিনে গভর্নর প্রার্থী পদে দলের সমর্থন জিতে নিয়েছেন মধ্যপন্থী ডেভিড ক্রাউলি।
১ ঘণ্টা আগে
ইসলামাবাদ সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী ১৭ আগস্ট এ যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। পাকিস্তান সরকারের সূত্র বুধবার আনাদোলুকে এ তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। এখনো ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খুঁজছেন উদ্ধারকর্মীরা। ভবনের নিচে কেউ আটকে আছেন কি না, তা জানতে অনেক জায়গায় নীরব থাকতে বলা হচ্ছে। খবর রয়টার্সের।
৬ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া আগে জাপান সাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে পিয়ংইয়ংয়ের এটি দ্বিতীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা। খবর আলজাজিরার
৭ ঘণ্টা আগে