স্ট্রিম ডেস্ক

ইউক্রেনকে নিজস্ব প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর তৈরির অনুমতি দেওয়ার প্রতিশ্রুতি থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই অবস্থান পরিবর্তনের কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৯ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন, ইউক্রেনকে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর তৈরির প্রযুক্তি দেওয়ার বিষয়ে আলোচনা চলছে, তবে এটি হস্তান্তর করা সহজ নয়। তিনি বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি, তবে এ ধরনের প্রযুক্তি দেওয়া খুব কঠিন। আমাদের খুব সতর্ক থাকতে হবে।’
ট্রাম্প আরও বলেন, ভবিষ্যতে ইউক্রেন এই প্রযুক্তি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও ব্যবহার করতে পারে— যদিও তিনি নিজেই স্বীকার করেন, এমন সম্ভাবনা খুবই কম।
গত মাসে তুরস্কে ন্যাটো সম্মেলনের ফাঁকে ট্রাম্প ইউক্রেনকে নিজস্ব প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর তৈরির অনুমতি দেওয়ার কথা বলেছিলেন। তবে ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠকে তিনি সেই অবস্থান থেকে সরে আসেন।
ট্রাম্পের এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই, ইউক্রেনের রাজধানী কিয়েভসহ আশপাশের কয়েকটি অঞ্চল লক্ষ্য করে দ্বিতীয় দিনের মতো বড় আকারের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া ২৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে মাত্র একটি প্রতিহত করতে সক্ষম হয়েছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হামলায় চার শিশুসহ অন্তত ৯ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো।
হামলায় নিহতদের মধ্যে কিয়েভ পুলিশের ২২ বছর বয়সী টহল কর্মকর্তা ইয়েহর তেরেখিনও রয়েছেন। পুলিশ জানিয়েছে, একটি হামলার স্থানে উদ্ধারকাজে অংশ নেওয়ার সময় একই স্থানে দ্বিতীয় দফা হামলায় প্রাণ হারান তিনি।
হামলার পর টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, ‘আমাদের প্যাট্রিয়ট ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্র নেই। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ইন্টারসেপ্টরের এই ঘাটতিই রাশিয়াকে এমন প্রাণঘাতী হামলা চালাতে উৎসাহিত করছে।’
তিনি জানান, কিয়েভের পাশাপাশি দিনেপ্রোপেত্রোভস্ক, সুমি, খারকিভ ও পোলতাভা অঞ্চলও হামলার শিকার হয়েছে। এতে ১৮টি ভবন, একটি স্কুল, লিথুয়ানিয়ার দূতাবাস এবং বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর প্রতি দ্রুত আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর সরবরাহের আহ্বান জানিয়ে বলেন, ‘ইউক্রেনের মানুষের জীবন বাঁচাতে এই প্রতিরক্ষা ব্যবস্থা এখনই প্রয়োজন। প্রতিটি অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মানুষের জীবন রক্ষা করে। যখনই আমাদের এগুলোর ঘাটতি থাকে, তখন প্রাণহানি ঘটে।’
ইউক্রেনের স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার হামলায় দেশজুড়ে অন্তত ১৪ জন নিহত এবং ৮৭ জন আহত হয়েছেন।
অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রাতভর মস্কোসহ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশে ইউক্রেনের ছোড়া ২৭৪টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের নিজস্ব প্যাট্রিয়ট ও অন্যান্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদ উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে। এরই মধ্যে ক্ষেপণাস্ত্রের মজুদ পুনর্গঠনে জরুরি তহবিল চেয়েছে পেন্টাগন। পাশাপাশি উৎপাদন বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে ইউক্রেনকে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর সরবরাহ ও উৎপাদন প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে ওয়াশিংটনের সিদ্ধান্ত আরও জটিল হয়ে উঠেছে।

.png)

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ প্রাইমারিতে মিনেসোটায় বড় জয় পেয়েছেন প্রগতিশীল কংগ্রেস সদস্য ইলহান ওমর; উইসকনসিনে গভর্নর প্রার্থী পদে দলের সমর্থন জিতে নিয়েছেন মধ্যপন্থী ডেভিড ক্রাউলি।
১৩ মিনিট আগে
ইসলামাবাদ সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী ১৭ আগস্ট এ যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। পাকিস্তান সরকারের সূত্র বুধবার আনাদোলুকে এ তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। এখনো ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খুঁজছেন উদ্ধারকর্মীরা। ভবনের নিচে কেউ আটকে আছেন কি না, তা জানতে অনেক জায়গায় নীরব থাকতে বলা হচ্ছে। খবর রয়টার্সের।
৬ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া আগে জাপান সাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে পিয়ংইয়ংয়ের এটি দ্বিতীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা। খবর আলজাজিরার
৭ ঘণ্টা আগে