
দীর্ঘ ২৮৬ দিনের সমুদ্রযাত্রা শেষে থাইল্যান্ডে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। ১ হাজার ১০০ ফুট দীর্ঘ এই রণতরিজুড়ে মরিচা ধরে থাকায় তা দেখে বিস্ময় প্রকাশ করেছেন পর্যবেক্ষকরা।
বুধবার লায়েম চাবাং বন্দরে ভেড়ার পর জাহাজটির অবস্থা দেখে পর্যবেক্ষকরা বিস্মিত হয়েছেন। প্রায় ১ হাজার ১০০ ফুট দীর্ঘ বিশালাকার এই যুদ্ধজাহাজের সামনে থেকে পেছন অংশ পর্যন্ত পুরো কাঠামোতে মরিচা ধরেছে।
তবে বিশেষজ্ঞদের মতে, এত দীর্ঘ সময় সমুদ্রে থাকার পর জাহাজে এভাবে মরিচা পড়া অস্বাভাবিক নয়।
মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরে সান দিয়েগোর ঘাঁটি ছাড়ার পর লিংকন ২৮৬ দিন সমুদ্রে ছিল। এ সময় জাহাজটি মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ও অবরোধ কার্যক্রমেও অংশ নেয়।
মার্কিন নৌবাহিনীর সাবেক ক্যাপ্টেন কার্ল শুস্টার বলেন, কোনো জাহাজ টানা ৬০ দিন বা তার বেশি সময় সমুদ্রে থাকলে পানির কাছাকাছি অংশে মরিচা পড়া স্বাভাবিক। তিনি লিংকনের মতো নিমিৎজ শ্রেণির বিমানবাহী রণতরীতে তিন দফায় দায়িত্ব পালন করেছেন।
মরিচার বিষয়টি অবহেলা করা হলে পরে বড় সমস্যা তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন শুস্টার। তার ভাষায়, মরিচা ছড়িয়ে পড়ে এবং ইস্পাতের কাঠামো দুর্বল করে দেয়। তাই ডেক, চলাচলের পথ ও লাইফলাইনের মতো গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই মরিচা পরিষ্কার করা জরুরি।
দীর্ঘ এই মোতায়েনের সময় লিংকনকে আরও কিছু সমস্যার মুখে পড়তে হয়েছে। সরবরাহ ঘাটতির কারণে নাবিকদের মনোবল নিয়ে সমস্যার খবর এসেছে। এছাড়া অন্তত একজন ক্রু সদস্য জাহাজ থেকে পানিতে পড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।
তবে এসব উদ্বেগ উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, লিংকনের মোতায়েন কোনোভাবেই দীর্ঘ ছিল না। থাইল্যান্ডে পৌঁছানোর পর জাহাজটির অবস্থা নিয়ে ট্রাম্পের কাছ থেকে নতুন কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে অবশ্য মার্কিন যুদ্ধজাহাজগুলোর পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দিয়েছিলেন ট্রাম্প। দীর্ঘ সময় ধরে জাহাজগুলো মোতায়েন থাকায় রক্ষণাবেক্ষণের চাপও বাড়ছে।
গত বছর তৎকালীন নৌবাহিনী সচিব জন ফেলান বলেছিলেন, ট্রাম্প মাঝরাতে তাকে ফোন করে জাহাজের মরিচা নিয়ে কথা বলতেন। ফেলানের ভাষ্য অনুযায়ী, ট্রাম্প বারবার বলতেন, জাহাজগুলোর মরিচার সমস্যা ঠিক করতে হবে।
তবে মরিচা পরিষ্কার করা শুধু কর্মকর্তাদের কাছেই অপছন্দের কাজ নয়, নাবিকদের কাছেও এটি অপছন্দনীয়। শুস্টার বলেন, নৌবাহিনীতে মরিচার বিরুদ্ধে লড়াই সবচেয়ে অপছন্দের দুটি কাজের একটি। অন্যটি হলো জাহাজের পাইপ বা নর্দমা পরিষ্কারের কাজ। জাহাজে জুনিয়র কর্মকর্তা থাকার সময় তিনি দুটোকেই অপছন্দ করতেন।
সূত্র: সিএনএন
.png)

নেপাল ও তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১,২৮০ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৬২০ জনের বেশি। নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ১,২৫৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৮৩ জন।
২৬ মিনিট আগে
কাঠমান্ডুর একটি হাসপাতালের দেয়ালজুড়ে টাঙানো শত শত ছবি। কোনোটি নিখোঁজ স্বজনের, কোনোটি উদ্ধার হওয়া মরদেহের— যেগুলোর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রতিদিন সেই দেয়ালের সামনে এসে দাঁড়ান সতী সিগদেল। অপেক্ষা করেন, যদি নিখোঁজ কাজিন সুইটি পাইঠানের কোনো খবর পাওয়া যায়।
৩০ মিনিট আগে
ইন্দোনেশিয়ায় স্কুলে সরকারের বিনা মূল্যের খাবার খেয়ে তিন দিনে ১,৭০০ জনের বেশি শিক্ষার্থী ও শিক্ষক অসুস্থ হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মধ্য জাভার একটি স্কুলের অধ্যক্ষ এ তথ্য জানিয়েছেন। গতকাল মধ্য জাভার লাসেমের একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে বিনা মূল্যের খাবার খাওয়ার পর ৭৫২ জন শিক্ষার্থী ও ২৫ জন শ
৪ ঘণ্টা আগে
তিন বছরেরও কম সময়ে রেকর্ড ৬০ লাখ আফগান শরণার্থী নিজ দেশে ফিরে গেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) কার্যালয় এ তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইউএনএইচসিআর জানায়, সাম্প্রতিক ইতিহাসে এত বড় পরিসরে শরণার্থীদের নিজ দেশে ফিরে যাও
৫ ঘণ্টা আগে