
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হুমকির মুখে চীন ও ভারতগামী সৌদি আরবের দুটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার লোহিত সাগরে পথ পরিবর্তন করেছে। এতে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়েও নতুন উদ্বেগ তৈরি হয়েছে। খবর রয়টার্সের।
মঙ্গলবার (২১ জুলাই) সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ছেড়ে যাওয়া দুটি ট্যাংকার বাব আল-মান্দেব প্রণালি দিয়ে ভারত মহাসাগরে প্রবেশের পরিবর্তে ঘুরে সুয়েজ খালের দিকে রওনা দেয়। এর আগে হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দিয়ে সৌদি তেল পরিবহনকারী যেকোনো জাহাজে হামলার হুমকি দেয়।
ইরান-সমর্থিত হুথিদের এই ঘোষণাকে চলমান যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে নতুন ফ্রন্ট হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে যৌথ হামলার পর শুরু হওয়া সংঘাতে ইতোমধ্যে উপসাগরীয় অঞ্চলে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন।
ইরান যুদ্ধে হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়ায়, এতদিন পাইপলাইনের মাধ্যমে ইয়ানবু বন্দরে তেল পাঠিয়ে লোহিত সাগর হয়ে রপ্তানি করছিল সৌদি আরব। তবে হুথিদের অবরোধ কার্যকর হলে সেই বিকল্প পথও ঝুঁকির মুখে পড়বে। এতে বৈশ্বিক তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে ব্রেন্ট ক্রুডের দাম ২ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৯১ ডলার ছাড়িয়েছে।
.png)

পেশাগত দায়িত্ব পালনের সময় দুই নারী সাংবাদিককে আটক ও মারধরের অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। মুসলিম পরিচয় জানার পর মারধরের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিকরা। ভুক্তভোগী দুই সাংবাদিকের নাম শাহীন খান ও নাফিসা খান। দুজনেই ডিজিটাল সংবাদমাধ্যম 'ফোর পিএম নিউজ নেটওয়ার্ক'
৪ ঘণ্টা আগে
নেপালের আপার ত্রিশূলি-১ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে ১১ দিন পর এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) নেপালি সেনাবাহিনী এবং দক্ষিণ কোরিয়ার একটি বিশেষজ্ঞ উদ্ধারকারী দল যৌথ অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করে।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে সংরক্ষিত স্বর্ণের একটি অংশ সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, চলতি সপ্তাহে উত্তর আমেরিকায় থাকা প্রায় ৩১৩ টন স্বর্ণের মধ্যে ৮৬ টন লন্ডনে নেওয়া হয়েছে। সংকটের সময় দ্রুত ব্যবহারের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে-109d84-256x144.webp)
নেপাল ও তিব্বত সীমান্তে বন্যায় নিহত বেড়ে ১ হাজার ৩৭৩ জনে দাঁড়িয়েছে। এখনো পাঁচ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশ দুটির কর্তৃপক্ষ।
৯ ঘণ্টা আগে