স্ট্রিম ডেস্ক

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজায় ১০০টির বেশি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। ইরানের রাষ্ট্র-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম আইআরআইবির তথ্য অনুযায়ী, শুক্রবার থেকে এ জানাজা শুরু হবে।
খামেনি ৮৬ বছর বয়সে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন। ওই দিনই ছিল ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রথম দিন।
খামেনির জানাজায় অংশ নিতে যাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ ও তাঁদের প্রতিনিধিরা এক নজরে:
খামেনির দাফন গত মার্চে হওয়ার কথা ছিল। তবে ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়।
শুক্রবার তেহরানে স্মরণসভা শুরু হবে। এরপর সাত দিন ধরে ইরান ও ইরাকের বিভিন্ন শহরে জানাজা, শোকযাত্রা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান চলবে।
শুক্রবারের অনুষ্ঠানেই অধিকাংশ বিদেশি নেতা অংশ নেবেন।
শনিবার ও রোববার শোকযাত্রা হবে। খামেনির কফিন তেহরানের অন্যতম বড় নামাজের স্থান গ্র্যান্ড মোসাল্লায় জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।
সোমবার ও মঙ্গলবার ইরানের কোম শহরে আরেকটি শোকযাত্রা হবে। বুধবার ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় সংবর্ধনা হবে। এরপর নাজাফ ও কারবালা শহরে শোকযাত্রা অনুষ্ঠিত হবে বলে ইরান ও ইরাকের নেতারা জানিয়েছেন।
এরপর মরদেহ আবার ইরানে ফিরিয়ে আনা হবে। পরের শুক্রবার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের ইমাম রেজা মাজারে দাফন সম্পন্ন হবে। মাশহাদেই খামেনির জন্ম।
পাকিস্তান: পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নেবেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতায় পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশটি এপ্রিলে যুদ্ধবিরতি নিশ্চিত করতে সহায়তা করে। জুনে একটি সমঝোতা স্মারক সইয়েও ভূমিকা রাখে। যা যুদ্ধ বন্ধে আলোচনার ভিত্তি হিসেবে কাজ করছে।
তাজিকিস্তান: দেশটির প্রেসিডেন্ট ইমোমালি রহমানও জানাজায় অংশ নেবেন।
আর্মেনিয়া: দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান আর্মেনিয়ার প্রতিনিধিত্ব করবেন।
জর্জিয়া: দেশটির প্রেসিডেন্ট মিখাইল কাভেলাশভিলিও স্মরণসভায় অংশ নেবেন বলে জর্জিয়া নিশ্চিত করেছে।
তুরস্ক: দেশটির ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইয়িলমাজ খামেনির জানাজায় অংশ নেবেন বলে নিশ্চিত করেছে আঙ্কারা।
ভারত: বৃহস্পতিবার ভারত জানায়, দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী এবং একজন রাজ্যপাল ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজায় ভারতের প্রতিনিধিত্ব করবেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন এবং উপপররাষ্ট্রমন্ত্রী পাবিত্র মার্গারিটা শুক্রবার ইরান সফর করবেন।
হাসনাইন ভারতীয় সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল। বর্তমানে তিনি ভারতে সরকারি পদে থাকা সর্বোচ্চ পর্যায়ের শিয়া ব্যক্তি। ভারতের প্রতিনিধিদলে বিরোধী নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ এবং মেহবুবা মুফতিও রয়েছেন।
চীন: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, দেশটির জ্যেষ্ঠ আইনপ্রণেতা হে ওয়েই তেহরানে প্রয়াত ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশ নেবেন। তিনি চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারপার্সন।
রাশিয়া: ক্রেমলিন বৃহস্পতিবার নিশ্চিত করেছে, রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপচেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ শুক্রবারের অনুষ্ঠানে অংশ নেবেন। তিনি রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী।
আফগানিস্তান: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বৃহস্পতিবার জানাজায় অংশ নিতে তেহরানে পৌঁছেছেন। আফগান গণমাধ্যম জানিয়েছে, অর্থনৈতিক বিষয়ক প্রথম উপপ্রধানমন্ত্রী আবদুল গনি বারাদারও রাষ্ট্রীয় জানাজায় অংশ নেবেন।
বাংলাদেশ: সরকারি বিজ্ঞপ্তির বরাত দিয়ে বাংলাদেশের গণমাধ্যম জানিয়েছে, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ তেহরানে রাষ্ট্রীয় জানাজায় অংশ নেবেন। এছাড়া জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল জানাজায় অংশ নিবেন বলে জানিয়েছে দলটি।
জামায়াত এক বিজ্ঞপ্তিতে জানায়, দলের নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমির মো. কেরামত আলী, মো. নুরুল আমীন, পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা, ডা. এস এম খালিদুজ্জামান ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।
আধুনিক ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগমপূর্ণ জানাজা হিসেবে বিবেচনা করা হচ্ছে এই অনুষ্ঠানকে। এর পরিসর ও ব্যাপ্তি ১৯৮৯ সালে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজাকেও ছাড়িয়ে যেতে পারে। তখন প্রায় এক কোটি মানুষ অংশ নিয়েছিলেন।
ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা এবং খামেনির ছেলে মোজতবা খামেনি জানাজায় অংশ নেবেন না বলে বৃহস্পতিবার ভারতে তাঁর প্রতিনিধি জানিয়েছেন। ইসরায়েলের সর্বশেষ হত্যার হুমকির পর নিরাপত্তাজনিত কারণে তিনি অনুষ্ঠানে থাকছেন না।
বৃহস্পতিবার এক ইরানি সামরিক কমান্ডার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজার প্রস্তুতির সময় ইরানে যে কোনো ধরণের হামলা চালানো থেকে বিরত থাকতে হবে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আলি আবদোল্লাহি বলেন, আমরা ইরানের শত্রুদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং জায়নিস্ট শাসনব্যবস্থাকে সতর্ক করছি, তারা যেন কোনো ভুল হিসাব না করে। আমাদের দেশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাবে আমাদের সশস্ত্র বাহিনী কঠোর প্রতিশোধ নেবে।
সুত্র: আল-জাজিরা

.png)

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি (এমওইউ) শেষ হওয়ার পরপরই নতুন বার্তা দিয়েছে ইরান। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিরক্ষা কৌশলে বড় ধরনের বদল এনে এখন আরও আক্রমণাত্মক যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রোববার (১৬ আগস্ট) রাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) রাজনৈতিক
২ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পাঠানোর নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১৮ আগস্ট) তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
রাশিয়ার ভূখণ্ডে হামলায় যুক্তরাজ্যে তৈরি ড্রোন ব্যবহার করছে ইউক্রেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর যুক্তরাজ্যের বিরুদ্ধে ইউক্রেন সংকট আরও জটিল করে তোলার অভিযোগ করেছে মস্কো। যুক্তরাজ্যে নিযুক্ত রুশ দূতাবাস এক বিবৃতিতে জানায়, এমন পদক্ষেপের মাধ্যমে যুক্তরাজ্য এসব অপরাধ ও সন্ত্রাসী হামলার সহযোগী
৪ ঘণ্টা আগে
ফিলিপাইনের একটি মাধ্যমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় চারজন নিহত ও ৯ জন আহত হয়ছে। নিহতদের মধ্যে হামলাকারীসহ ২ শিক্ষার্থী, ২ নিরাপত্তাকর্মী রয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম দ্য ম্যানিলা টাইমসের বরাতে আনাদুলো এ খবর দিয়েছে।
৬ ঘণ্টা আগে