
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় বেড়ে সাড়ে ৩৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। একই সঙ্গে যুদ্ধ চালিয়ে নিতে কংগ্রেসের কাছে জরুরি তহবিল চেয়েছে পেন্টাগন। খবর রয়টার্সের।
ওয়াশিংটনে কংগ্রেসের শুনানিতে হেগসেথ বলেন, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সম্ভাব্য ব্যয় ধরেই এই হিসাব করা হয়েছে। তবে এই ব্যয়ের হিসাব কীভাবে নির্ধারণ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
এর আগে মার্চে অভ্যন্তরীণ একটি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছিল, যুদ্ধের প্রথম ছয় দিনেই যুক্তরাষ্ট্রের অন্তত ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে।
গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের কাছে অতিরিক্ত প্রায় ৯০ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছেন। এর বেশির ভাগই ইরান যুদ্ধের ব্যয় নির্বাহের জন্য। পাশাপাশি ২০২৭ অর্থবছরের জন্য ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট অনুমোদনের আহ্বান জানিয়েছেন হেগসেথ। তার ভাষায়, প্রয়োজনীয় অর্থ না পেলে মার্কিন সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ ও ভবিষ্যৎ সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হবে।
এদিকে, যুদ্ধের ব্যয় নিয়ে ট্রাম্প প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ বাড়ছে। কয়েক মাস পরই যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন। এ অবস্থায় ডেমোক্র্যাটরা যুদ্ধের বিপুল ব্যয়কে বড় রাজনৈতিক ইস্যু হিসেবে সামনে আনছেন। এতে আসন্ন নির্বাচনে হাউস অব রিপ্রেজেন্টেটিভস ও সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা কঠিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জটিলতা আছে ট্রাম্পের নিজ দলেও। রিপাবলিকান ও ডেমোক্র্যাট— উভয় দলের আইনপ্রণেতারাই একাধিকবার অভিযোগ করেছেন, ট্রাম্প প্রশাসন যুদ্ধের পরিকল্পনা ও অগ্রগতি সম্পর্কে কংগ্রেসকে যথাযথভাবে জানায়নি। কংগ্রেসে রিপাবলিকানদের অল্প ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতার কারণে ট্রাম্পের চাওয়া অতিরিক্ত বরাদ্দ অনুমোদনে ডেমোক্র্যাটদের সমর্থন প্রয়োজন হতে পারে।
চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর দুই পক্ষই প্রতিদিন পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী, চলমান যুদ্ধে এখন পর্যন্ত ১৮ মার্কিন সেনা নিহত এবং অন্তত ৪৩০ জন আহত হয়েছেন।
.png)

পেশাগত দায়িত্ব পালনের সময় দুই নারী সাংবাদিককে আটক ও মারধরের অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। মুসলিম পরিচয় জানার পর মারধরের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিকরা। ভুক্তভোগী দুই সাংবাদিকের নাম শাহীন খান ও নাফিসা খান। দুজনেই ডিজিটাল সংবাদমাধ্যম 'ফোর পিএম নিউজ নেটওয়ার্ক'
৪ ঘণ্টা আগে
নেপালের আপার ত্রিশূলি-১ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে ১১ দিন পর এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) নেপালি সেনাবাহিনী এবং দক্ষিণ কোরিয়ার একটি বিশেষজ্ঞ উদ্ধারকারী দল যৌথ অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করে।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে সংরক্ষিত স্বর্ণের একটি অংশ সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, চলতি সপ্তাহে উত্তর আমেরিকায় থাকা প্রায় ৩১৩ টন স্বর্ণের মধ্যে ৮৬ টন লন্ডনে নেওয়া হয়েছে। সংকটের সময় দ্রুত ব্যবহারের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে-109d84-256x144.webp)
নেপাল ও তিব্বত সীমান্তে বন্যায় নিহত বেড়ে ১ হাজার ৩৭৩ জনে দাঁড়িয়েছে। এখনো পাঁচ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশ দুটির কর্তৃপক্ষ।
৯ ঘণ্টা আগে