
ইউক্রেনের ওদেসা বন্দরে একটি বাণিজ্যিক জাহাজে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় চার ভারতীয় নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। এই হামলায় ৯ ক্রু সদস্য এবং ১ মেরিটাইম পাইলটসহ মোট ১০ জন নিহত হয়েছেন। সোমবার (২০ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউক্রেনের নৌবাহিনী এই তথ্য জানিয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় ইউক্রেনের ওদেসা বন্দর ছেড়ে যাওয়ার সময় ‘এমভি গোল্ডেন লিও’ নামক একটি জাহাজ ক্রুজ ক্ষেপণাস্ত্রের হামলার শিকার হয়। গিনি-বিসাউয়ের পতাকাবাহী ও ভুট্টা বহনকারী এই জাহাজটিতে ৫ জন ভারতীয়সহ মোট ১৭ জন ক্রু ছিলেন।
ইউক্রেনের নৌবাহিনীর তথ্য অনুযায়ী, তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজে আগুন ধরে যায়। ওদেসার ১৭ ক্রুর মধ্যে আটজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এর মধ্যে এক ভারতীয় আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
ভারত হামলার নিন্দা জানিয়ে একে ‘মর্মান্তিক’ হিসেবে অভিহিত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা, বেসামরিক ক্রুদের জীবন ঝুঁকিতে ফেলা কিংবা নৌ-চলাচল ও বাণিজ্যের স্বাধীনতাকে ব্যাহত করা নিন্দনীয় এবং অবশ্যই পরিহার করা উচিত।
ইউক্রেনে নিযুক্ত ভারতীয় দূতাবাস পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তার চেষ্টা চালাচ্ছে।
ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে, কৃষ্ণ সাগরে গত কয়েক সপ্তাহ ধরে চলা নতুন করে সহিংসতার মধ্যে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা।
ওদেসার আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, চলতি মাসে রুশ হামলায় এ পর্যন্ত ওই অঞ্চলে ২৮ জন প্রাণ হারিয়েছেন।
তথ্যসূত্র: এনডিটিভি
.png)
-deee67-256x144.webp)
নেপালের ভয়াবহ বন্যায় ঘরবাড়ি, অবকাঠামো ও অন্যান্য সম্পদের অন্তত ৩৮৭ দশমিক ৫ বিলিয়ন নেপালি রুপি বা প্রায় ২৫৬ কোটি ডলারের ক্ষতি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৫ হাজার কোটি টাকা।
৩ ঘণ্টা আগে
নেপালে আকস্মিক বন্যায় ৯ দিন ধরে আটকে থাকার পর জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনী ও উদ্ধারকারী দল ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের ১৭০ মিটার গভীরে আটকে থাকা দুই শ্রমিককে উদ্ধার করে।
৩ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইরানের সঙ্গে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৪ সেপ্টেম্বর) মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
৬ ঘণ্টা আগে
নেপাল ও তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১,২৮০ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৬২০ জনের বেশি। নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ১,২৫৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৮৩ জন।
১৫ ঘণ্টা আগে