ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন
স্ট্রিম ডেস্ক

ইরান ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর গত ৪ সপ্তাহে যুক্তরাষ্ট্রের কয়েক বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন মতে, ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাশাপাশি যান্ত্রিক ত্রুটি ও ফ্রেন্ডলি ফায়ারে এই ক্ষয়ক্ষতি হয়েছে।
মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের সাবেক বাজেট কর্মকর্তা এলাইন ম্যাককাসকার জানিয়েছেন, যুদ্ধের প্রথম তিন সপ্তাহে মার্কিন সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি ও তা প্রতিস্থাপনের ব্যয় প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন থেকে ২ দশমিক ৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এই ক্ষয়ক্ষতির হিসাব মাথায় রেখেই হোয়াইট হাউসের কাছে ২০০ বিলিয়ন ডলারের অতিরিক্ত জরুরি তহবিলের আবেদন করেছে পেন্টাগন।
যুদ্ধের শুরুর দিকে গত ১ মার্চ কুয়েতি বিমান বাহিনীর একটি এফ/এ-১৮ হর্নেট যুদ্ধবিমানের ভুল নিশানায় যুক্তরাষ্ট্রের তিনটি ‘এফ-১৫ই স্ট্রাইক ইগল’ বিধ্বস্ত হয়। প্রতিটি আধুনিক এফ-১৫ যুদ্ধবিমানের দাম প্রায় ১০০ মিলিয়ন ডলার। এছাড়া ১৯ মার্চ একটি ‘এফ-৩৫এ লাইটনিং-২’ স্টিলথ ফাইটার ইরানের হামলায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
অন্যদিকে, ১২ মার্চ ইরাকের আকাশে দুটি ‘কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার’ জ্বালানি সরবরাহকারী বিমানের সংঘর্ষে ৬ জন ক্রু সদস্য নিহত হন। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আরও ৫টি কেসি-১৩৫ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। পেন্টাগন জানিয়েছে, হারিয়ে যাওয়া বিমানগুলোর বদলে ১৬৫ মিলিয়ন ডলার মূল্যের নতুন ‘কেসি-৪৬ পেগাসাস’ কেনা হবে।
যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত এক ডজনেরও বেশি ‘এমকিউ-৯ রিপার’ ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে অন্তত আটটি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবং তিনটি ঘাঁটিতে থাকা অবস্থায় ধ্বংস হয়েছে। প্রতিটি ড্রোনের মূল্য ১৬ থেকে ৩০ মিলিয়ন ডলারের মধ্যে।
মার্কিন নৌবাহিনীর সর্বাধুনিক রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’-এ গত ১২ মার্চ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বর্তমানে জাহাজটি গ্রিসের সুদা বে বন্দরে মেরামতের জন্য অবস্থান করছে।
সবচেয়ে বড় আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে রাডার ব্যবস্থায়। জর্ডানে মোতায়েন করা মার্কিন ‘থাড’ প্রতিরক্ষা ব্যবস্থার একটি রাডার ধ্বংস করেছে ইরান, যার মূল্য অন্তত ৩০০ মিলিয়ন ডলার। এছাড়া কাতারের আল-উদেদ বিমান ঘাঁটিতে থাকা ১ বিলিয়ন ডলার মূল্যের একটি অত্যাধুনিক আর্লি-ওয়ার্নিং রাডারও ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এই বিপুল পরিমাণ অত্যাধুনিক সরঞ্জামের ক্ষতি পুষিয়ে নিতে কয়েক বছর সময় লাগতে পারে, যা বৈশ্বিক ভূ-রাজনীতিতে মার্কিন সামরিক সক্ষমতার ওপর বড় ধরনের প্রভাব ফেলবে।

.png)

কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
২ ঘণ্টা আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
২ ঘণ্টা আগে
জার্মানির রাজধানী বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রা চলাকালে জনতার ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) রাতে ব্র্যান্ডেনবুর্গ গেটের কাছে টিয়ারগার্টেন পার্কে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ জোশী। শনিবার (২৫ জুলাই) রাতে রাষ্ট্রপতি ভবনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে