স্ট্রিম ডেস্ক

ওমানের দুকম বন্দরে মার্কিন বিমানবাহী রণতরির লজিস্টিক সহায়তা কেন্দ্র ও জ্বালানি সরবরাহ প্ল্যাটফর্মে হামলার দাবি করেছে ইরান। একই সময়ে কুয়েত জানিয়েছে, তাদের আকাশসীমায় আসা ‘ক্ষেপানাস্ত্র হামলা’ প্রতিহত করা হচ্ছে। অন্যদিকে কাতার ও বাহরাইন নিরাপত্তা সতর্কতা জারি করেছে। খবর আল জাজিরার।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে আইআরজিসি জানিয়েছে, দুকম বন্দরে চালানো হামলায় মার্কিন স্থাপনাগুলো ধ্বংস হয়েছে। তবে এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা ওমানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে, কুয়েতের সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, দেশটির আকাশসীমায় আসা ক্ষেপনাস্ত্র প্রতিহত করছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা। বিস্ফোরণের যে শব্দ শোনা যাচ্ছে, সেগুলো প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্রমের অংশ বলেও জানিয়েছে তারা।
বাহরাইন দ্বিতীয়বারের মতো সতর্কতামূলক সাইরেন বাজিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের নিকটস্থ নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, একতরফা চুক্তির যুগ শেষ। আমরা আগেই বলেছিলাম, কথা রাখুন, না হলে এর মূল্য দিতে হবে। তিনি আরও লেখেন, বাস্তবতা এখন দরজায় কড়া নাড়ছে।
পোস্টের সঙ্গে তিনি ১৬ জুন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) ৫ নম্বর অনুচ্ছেদের একটি ছবি প্রকাশ করেন। এতে হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়টি উল্লেখ রয়েছে।
ইরানের দাবি, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ থেকেই সাম্প্রতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে।
অন্যদিকে ইরানের সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমিনিয়া যুক্তরাষ্ট্রকে সমঝোতা স্মারকের শর্ত মেনে চলার আহ্বান জানিয়েছেন। আইআরআইবিকে তিনি বলেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘অবৈধ রুট’ তৈরির প্রচেষ্টা এ অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে।
তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী হরমুজ প্রণালিতে দেশের অধিকার রক্ষায় দৃঢ় অবস্থানে থাকবে। পাশাপাশি সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকাও নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।

.png)

যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির প্রভাবশালী সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
১৬ মিনিট আগে
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। রোববার (১২ জুলাই) এক বিবৃতিতে কাতারের আমিরি দিওয়ান তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
২ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরে সফরের সময় যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতা রো খান্নাকে অস্ত্রের মুখে আটকে রাখার অভিযোগ উঠেছে ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে। শনিবার (১১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট দলের এই আইনপ্রণেতা। খবর মিডল ইস্ট আইয়ের।
৫ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। প্রণালিতে যুক্তরাষ্ট্রের অযাচিত হস্তক্ষেপ এবং ‘অবৈধ রুট’ তৈরির কথা বলে এই ঘোষণা দিয়েছে বাহিনীটি। ওই ঘোষণার পর ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। খবর আলজাজিরার।
৬ ঘণ্টা আগে