স্ট্রিম ডেস্ক

অধিকৃত পশ্চিম তীরে সফরের সময় যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতা রো খান্নাকে অস্ত্রের মুখে আটকে রাখার অভিযোগ উঠেছে ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে। শনিবার (১১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট দলের এই আইনপ্রণেতা। খবর মিডল ইস্ট আইয়ের।
রো খান্না জানান, ফিলিস্তিনি এলাকাগুলো পরিদর্শনের সময় এম-৪ রাইফেলধারী ইসরায়েলি অবৈধ দখলদাররা তাঁকে ও তাঁর সফরসঙ্গীদের আটকে রাখে। ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) ঘটনাস্থলে গেলেও দখলদারদের পক্ষ নেয় বলে অভিযোগও করেন তিনি।
পোস্টে খান্না লেখেন, তারা একটি বড় ভুল করেছে।
পরে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে খান্না বলেন, তাঁরা খিরবেত জানুতা নামের একটি ফিলিস্তিনি গ্রাম পরিদর্শন করছিলেন। এলাকাটি দখলদারদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল।
তাঁর ভাষ্য, গ্রামটির স্কুল ও বিভিন্ন স্থাপনা ধ্বংস করা হয়েছে। সেখানে অবস্থান করার সময় সশস্ত্র দখলদাররা এসে তাঁদের পথরোধ করে এবং একপর্যায়ে ইসরায়েলি সেনাবাহিনীকে ডাকে। তবে সেনারা তাঁদের সহায়তা না করে বসতি স্থাপনকারীদের পক্ষ নেয় বলে।
খান্নার সফরসঙ্গী ক্যামেরন কাস্কির দাবি, তাদেরকে এক ঘণ্টারও বেশি সময় আটকে রাখা হয়েছিল। এ সময় তাঁরা সহায়তার জন্য জেরুজালেমে মার্কিন দূতাবাসের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেন। পরে ইসরায়েলি পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের মুক্ত করে।
এ ঘটনায় ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি কোনো ভূমিকা রেখেছিলেন কিনা, তা স্পষ্ট নয়।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, খিরবেত জানুতার কাছে দখলদাররা কয়েকটি যানবাহনের চলাচল বন্ধ করে দিয়েছিল। তবে তাদের দাবি, সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছেন।
যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে প্রায় ৩৮০ কোটি ডলার সামরিক সহায়তা দেয়। এর মধ্যে এম-৪ রাইফেলের মতো অস্ত্রের অর্থায়নও রয়েছে।
এদিকে গাজা যুদ্ধ এবং পশ্চিম তীরে ইসরায়েলের নীতির কারণে ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে দেশটির প্রতি সমর্থন কমেছে বলে জানিয়েছে রয়টার্স। ইপসোসের এক জরিপে দেখা গেছে, ২০১৮ সালে ডেমোক্র্যাটদের মধ্যে ইসরায়েলের পক্ষে ছিল ৫৯ শতাংশ। চলতি বছরের মে মাসে তা কমে ২২ শতাংশে নেমেছে।

.png)

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে আগুন লেগে ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের নবজাতক ওয়ার্ডে এ অগ্নিকাণ্ড ঘটে।
২ ঘণ্টা আগে
ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী কঠোর নীতির মধ্যে বিশ্বজুড়ে সব অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া কবে শুরু হবে, তা এখনো জানানো হয়নি। ফিন্যান্সিয়াল টাইমসের (এফটি) বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
৪ ঘণ্টা আগে
গ্রিসের ক্রিট দ্বীপের কাছে সাগরে ভাসতে থাকা দুটি নৌকা থেকে ৭৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। উদ্ধার অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে বাংলাদেশ, সুদানের নাগরিকসহ অন্তত দুজন করে নারী-শিশু রয়েছে।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্কের জবাবে দেশটির শত শত পণ্যের ওপর বড় পরিসরে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রসাধনী, দুগ্ধপণ্য, কাঠজাত পণ্য ও আউটডোর সরঞ্জামসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পের পণ্যে এসব শুল্ক বসবে।
১৫ ঘণ্টা আগে