স্ট্রিম ডেস্ক

শ্রীলঙ্কার একটি কারাগারে দুই মাদক চক্রের দাঙ্গায় চার রক্ষীসহ অন্তত ২৩ জন নিহত এবং একশরও বেশি মানুষ আহত হয়েছেন। রোববার (৬ জুলাই) দেশটির রাজধানী কলম্বোর উত্তরের নেগোম্বো শহরে এই ঘটনা ঘটে।
বিগত পাঁচ বছরের মধ্যে এটিই দেশটির সবচেয়ে ভয়াবহ এবং প্রাণঘাতী কারাগার দাঙ্গার ঘটনা। নেগোম্বো সরকারি হাসপাতালের পরিচালক পুষ্পা গামলাথ দেশটির সংবাদমাধ্যমকে জানান, তাঁর হাসপাতালে ২৩ মরদেহ আনা হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ, ধারালো অস্ত্রের আঘাত ও মারাত্মক জখম নিয়ে একশরও বেশি কয়েদি ও কারারক্ষী হাসপাতালে ভর্তি হয়েছেন।
কারা কর্মকর্তারা জানান, রোববার সন্ধ্যায় এই সংঘর্ষ শুরু হয়। দাঙ্গার সংবাদ ছড়িয়ে পড়লে পাশের একটি সেকশনে থাকা নারী কয়েদিরা মুক্তির দাবিতে ছাদের ওপর উঠে পড়েন। এ সময় ছাদের একটি অংশ ধসে বেশ কয়েকজন নারী কয়েদি আহত হন। সোমবার সকালে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশ জানিয়েছে, দাঙ্গা থামাতে গিয়ে কয়েদিদের হামলায় চারজন কারারক্ষী নিহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার পুলিশ কমান্ডোদের ডাকা হলেও তাদের কারাগারের ভেতরে মোতায়েন করা হয়নি। কারাগারের বাইরে কয়েদিদের উদ্বিগ্ন আত্মীয়-স্বজনরা ভিড় জমিয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে দেশটির বিমান বাহিনীর ড্রোন এবং হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, তাঁরা কারাগার থেকে গুলির শব্দ শুনতে পেয়েছেন।
এর আগে ২০২০ সালের ডিসেম্বরে করোনা মহামারির সময়ে কারাগারে দাঙ্গায় ১১ কয়েদি নিহত এবং ১১৭ জন আহত হয়েছিলেন।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, শ্রীলঙ্কার কারাগারগুলোতে কয়েদির সংখ্যা ৪১ হাজার ২৫০ জন, যা তাদের মোট ধারণক্ষমতার প্রায় চার গুণ।
তথ্যসূত্র: এপি নিউজ

.png)

ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান’কে যুক্তরাষ্ট্রের নতুন পরাজয় হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৃহস্পতিবার (২০ আগস্ট) সামাজিক মাধ্যম এক্সে তিনি বলেন, ট্রাম্পের এই তথাকথিত ‘অর্থনৈতিক ডি-ডে’ মূলত যুক্তরাষ্ট্রের ন
২ ঘণ্টা আগে
বসবাসের জন্য যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার ছয় বছর পর চলতি মাসেই ব্রিটেনে ফিরছেন ডিউক ও ডাচেস অব সাসেক্স- প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল দম্পতি। তাঁদের সঙ্গে দুই সন্তান প্রিন্স আর্চি ও প্রিন্সেস লিলিবেটও ব্রিটেনে ফিরবে। সেপ্টেম্বরে ব্রিটেনের একটি স্কুলে তাদের পড়াশোনা শুরু করার কথা।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সরকারি ঋণের পরিমাণ ৪০ ট্রিলিয়ন বা ৪০ লাখ কোটি ডলার ছাড়িয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগ এই তথ্য জানিয়েছে। এতে রাজস্ব ও ঋণের বোঝায় ধুঁকতে থাকা দেশটিতে সংকট আরও জোরালো হওয়ার আভাস স্পষ্ট।
৮ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে ‘ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান’ শুরুর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে সহায়তা বা দেশটির সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
১০ ঘণ্টা আগে