স্ট্রিম ডেস্ক

ইরান হত্যার চেষ্টা চালালে দেশটির ওপর হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১১ জুলাই) নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই হুমকি দেন তিনি। খবর আলজাজিরার।
পোস্টে ট্রাম্প লেখেন, এক হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে এবং তা ইরানের দিকে তাক করা আছে। ইরান সরকার যদি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে (ট্রাম্পকে) হত্যা করে বা হত্যার চেষ্টা করে, তাহলে সঙ্গে সঙ্গেই আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে।
ট্রাম্প আরও বলেন, ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের সব এলাকা সম্পূর্ণ ধ্বংস ও নিশ্চিহ্ন করে দিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে এক বছরের জন্য অনুমতি দেওয়া হয়েছে। তারা এটি করতে প্রস্তুত, ইচ্ছুক ও সক্ষম।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার গোয়েন্দা তথ্য দিয়ে ইরানে নতুন করে হামলার পরিবেশ তৈরির অভিযোগ ওঠে ইসরায়েলের বিরুদ্ধে। মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, যুদ্ধবিরতি ভেঙে নতুন সামরিক পদক্ষেপের সিদ্ধান্তে প্রভাব ফেলতেই ট্রাম্প প্রশাসনের কাছে এ তথ্য পাঠানো হয়।
সম্প্রতি ইসরায়েল দাবি করে, ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করছে ইরান। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে এ–সংক্রান্ত তথ্য ট্রাম্প প্রশাসনের কাছে পৌঁছায়। তবে আরেকটি সূত্র জানায়, গত কয়েক সপ্তাহ ধরেই এমন পরিকল্পনার গুঞ্জন পাচ্ছিল মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।
কয়েকজন মার্কিন কর্মকর্তার ধারণা, ইরানে পুনরায় হামলা চালানো হবে কিনা, সে বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্তকে প্রভাবিত করতেই ইসরায়েল এ তথ্য দিয়েছে। সিএনএন জানায়, যুক্তরাষ্ট্র নিজে এ তথ্যের সত্যতা যাচাই করেনি।
ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বৈদেশিক শাখা কুদস ফোর্সের প্রধান কাসেম সোলেইমানিকে ২০২০ সালে ট্রাম্পের নির্দেশে হত্যা করা হয়। এরপর থেকে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার কথা বলে আসছে ইরান। এরপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজায়ও ‘আমরা ট্রাম্পকে হত্যা করব’ লেখা ব্যানার দেখা যায়।

.png)

যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্কের জবাবে দেশটির শত শত পণ্যের ওপর বড় পরিসরে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রসাধনী, দুগ্ধপণ্য, কাঠজাত পণ্য ও আউটডোর সরঞ্জামসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পের পণ্যে এসব শুল্ক বসবে।
৫ ঘণ্টা আগে
সম্প্রতি কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে কানাডা। এর পদক্ষেপের প্রভাব পড়তে পারে আমেরিকান ভোক্তা ও ব্যবসায়ীদের ওপর।
৫ ঘণ্টা আগে
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) পাঁচ জ্যেষ্ঠ কমান্ডারের তথ্য দিলে সর্বোচ্চ ১ কোটি ডলার পুরস্কারের ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে চীনের সহযোগিতায় যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ না করার হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞা বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক ব্যবস্থাকে ঝুঁকিতে ফেলতে পারে বলেও সতর্ক করেছে চীন।
৯ ঘণ্টা আগে