স্ট্রিম ডেস্ক

ইরানে টানা পঞ্চম রাতের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন বন্দর ও হরমুজ প্রণালির কাছাকাছি এলাকার পাশাপাশি মধ্য ও উত্তরাঞ্চলেও হামলা হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বৃহস্পতিবার (১৬ জুলাই) এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালিতে নৌপরিবহনের জন্য হুমকি সৃষ্টি করার ইরানের সক্ষমতা দুর্বল করার লক্ষ্যেই এ হামলা চালানো হয়েছে। এতে ইরানের কমান্ড সেন্টার, প্রতিরক্ষা স্থাপনা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন–সংশ্লিষ্ট সক্ষমতা এবং উপকূলীয় নজরদারি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির মধ্য ও উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে নতুন করে হামলার ঘটনা ঘটেছে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির খবরে বলা হয়, রাজধানী তেহরান থেকে ১০০ মাইল পূর্বে অবস্থিত উত্তরাঞ্চলের সেমনান বিমানবন্দরে হামলা হয়েছে।
আইআরএনএ আরও জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে মধ্য ইরানের খন্দাব শহরের বাইরে একটি স্থানে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ ছাড়া মধ্য-পশ্চিমাঞ্চলের লোরেস্তান প্রদেশের খোররমাবাদ শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের হামলাগুলো মূলত ইরানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকাকে কেন্দ্র করে পরিচালিত হলেও দেশটির ভেতরেও কয়েকটি এলাকায় হামলা হয়েছে।
এর আগে, বুধবার গভীর রাতে ইরানের বন্দরনগরী বান্দার আব্বাস এবং দক্ষিণাঞ্চলীয় শহর আহভাজ ও চাবাহারসহ দেশের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
আইআরআইবি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঞ্চল আহভাজে অবস্থিত শহীদ বাঘায়ি হাসপাতালের কাছাকাছি একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। পরে হাসপাতাল থেকে রোগী ও তাদের পরিবারের সদস্যদের সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়। হাসপাতালটি ক্যানসারে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য বিশেষায়িত।
সূত্র: আলজাজিরা, সিএনএন

.png)

গাজায় ইসরায়েলি আগ্রাসনের সমালোচনা করা আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিতাড়নে ট্রাম্প প্রশাসনের উদ্যোগকে অসাংবিধানিক ঘোষণা করেছেন ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালত। আদালত বলেছেন, এমন পদক্ষেপ শিক্ষার্থীদের বাক্স্বাধীনতার অধিকার লঙ্ঘন করে।
২ ঘণ্টা আগে
বিশ্বের প্রথম ড্রোনবাহী জাহাজ ‘টাইপ ০৭৬’ এর চূড়ান্ত সমুদ্র মহড়া চালিয়েছে চীন। দেশটির সবচেয়ে উন্নত উভচর এই জাহাজের ডাকনাম ‘সিচুয়ান’। এই মহড়ার পরপরই জিজে-২১ নামের স্টিলথ অ্যাটাক ড্রোনেরও উড়াল পরীক্ষা চালিয়েছে পিপলস লিবারেশন আর্মির নৌবাহিনী।
৪ ঘণ্টা আগে
নরওয়ের নতুন রাজা হিসেবে অষ্টম হাকন দায়িত্ব নিয়েছেন। তাঁর প্রয়াত বাবা রাজা হ্যারাল্ডের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি। একই সঙ্গে রাজা হিসেবে দেশের মানুষের জন্য নিজের সবটুকু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বাবার মৃত্যুর এক দিন পর শনিবার রাজা হিসেবে প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেন হাকন। ভাষণটি টেলিভি
৪ ঘণ্টা আগে
নেপাল-তিব্বতে আঘাত হানা আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৫০ জনে দাঁড়িয়েছে। রোববার (৩০ আগস্ট) সকালে নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ৭৩৪ জনে পৌঁছেছে এবং এখনো নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪০০ জনেরও বেশি।
৪ ঘণ্টা আগে