চীনে ‘জিজে-২১’র সফল পরীক্ষা, কী এই স্টিলথ ড্রোন

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০৯: ২১
ড্রোন বহনকারী জাহাজ সিচুয়ান ও স্টিলথ ড্রোন জিজে-২১ এর পরীক্ষার খবর প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় সিসিটিভি। ছবি: ভিডিও থেকে নেওয়া
ড্রোন বহনকারী জাহাজ সিচুয়ান ও স্টিলথ ড্রোন জিজে-২১ এর পরীক্ষার খবর প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় সিসিটিভি। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিশ্বের প্রথম ড্রোনবাহী জাহাজ ‘টাইপ ০৭৬’– এর চূড়ান্ত সমুদ্র মহড়া চালিয়েছে চীন। দেশটির সবচেয়ে উন্নত উভচর এই জাহাজের ডাকনাম ‘সিচুয়ান’। মহড়ার পরপরই জিজে-২১ নামের স্টিলথ অ্যাটাক ড্রোনের পরীক্ষা চালিয়েছে পিপলস লিবারেশন আর্মির নৌবাহিনী। ৪০ হাজার টন ওজনের বিশালাকার দ্রুতগতির ড্রোনগুলো জাহাজ থেকেই আকাশে উৎক্ষেপণ করা সম্ভব হবে।

গত ২৯ আগস্ট চীনের সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, লিয়াওনিং প্রদেশের হুলুদাও শহরের আকাশে উড়ছে জিজে-২১ স্টিলথ ড্রোন। এই ড্রোনটি মূলত জিজে-১১ স্টিলথ অ্যাটাক ড্রোনের নৌ সংস্করণ।

গত বছরের সেপ্টেম্বরে চীনের বিজয় দিবসের কুচকাওয়াজে প্রথম প্রকাশ্যে আনা হয় জিজে-২১ স্টিলথ ড্রোন। এরপর এটি আর জনসমক্ষে দেখা যায়নি। গত জুলাইয়ে রাষ্ট্রায়াত্ত চ্যানেল সিসিটিভিতে একটি কম্পিউটার অ্যানিমেশনে জিজে-২১ ড্রোনটি ‘টাইপ ০৭৬ সিচুয়ান’ জাহাজ থেকে কীভাবে আকাশে উড়বে, তা দেখানো হয়।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত