স্ট্রিম ডেস্ক

ভারতের ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টিকে (সিজেপি) সমর্থন জানিয়েছেন তৃণমূল কংগ্রেস (টিএমসি) প্রধান মমতা ব্যানার্জি। সোমবার (২৫ মে) টিএমসির জ্যেষ্ঠ নেতা ডেরেক ও’ব্রায়েন এক্সের (সাবেক টুইটার) পোস্টে এ তথ্য জানান।
পোস্টে বলা হয়, ‘মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি “ককরোচদের” প্রতি ভালোবাসা ও পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন।’
সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে ক্ষমতা হারিয়েছেন মমতা। দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গঠন করেছে বিজেপি। শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন। নির্বাচনে পরাজয়ের ধাক্কা কাটিয়ে রাজনৈতিকভাবে নিজেদের সক্রিয় রাখতে ব্যস্ত তৃণমূলের শীর্ষনেতারা।
মমতা ব্যানার্জি ছাড়াও ভারতের অনেক রাজনীতিক, পরিবেশবিদ ও তারকা ককরোচদের প্রতি সংহতি জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন- কংগ্রেস নেতা শশী থারুর, পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক, বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ধ্রুব রাঠী। এ ছাড়া তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র ও কীর্তি আজাদ এবং চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ, স্ট্যান্ডআপ কমেডিয়ান কুণাল কামরা ও অভিনেত্রী কঙ্কনা সেন শর্মার মতো তারকারাও সামাজিক মাধ্যমে এই প্রতিবাদের প্রতি সমর্থন জানিয়েছেন।
এর আগে গত সপ্তাহে ভারতের প্রধান বিচারপতির মন্তব্যের জেরে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামে ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলনের জন্ম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে এই আন্দোলন সামাজিক মাধ্যমে কোটি মানুষের সমর্থন পায়।
তবে গত ২৩ মে ক্ষমতাসীন বিজেপি সরকার সিজেপির অফিশিয়াল ওয়েবসাইট ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করে দেয়।
বোস্টন ইউনিভার্সিটির শিক্ষার্থী ও সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক এক্স পোস্টে লেখেন, সরকার তাদের এই আন্দোলনকে ভয় পেয়ে ওয়েবসাইট ব্লক করেছে। একইসঙ্গে তাঁর ব্যক্তিগত ও সিজেপির অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ হ্যাক করানো হয়েছে।
তথ্যসূত্র: এনডিটিভি

.png)

মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন সদস্যদের জন্য উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র তাহির আন্দ্রাবি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে
অবশেষে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের মোড়ক ও পানীয়র বোতলের সামনের অংশে স্বাস্থ্যসতর্কতার লেবেল রাখার প্রস্তাব দিতে বাধ্য হলো ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি (এফএসএসএআই)।
১ ঘণ্টা আগে
ইসরায়েলের উগ্র ডানপন্থী দল জিউইশ পাওয়ার পার্টি তাদের নেতা ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের কর্মকাণ্ড ও সাফল্য তুলে ধরে শিশুদের জন্য একটি বই প্রকাশ করতে যাচ্ছে।
২ ঘণ্টা আগে
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়টি নজরে রাখছে ভারত। শুক্রবার (২৮ আগস্ট) নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা জানান।
৩ ঘণ্টা আগে