স্ট্রিম ডেস্ক

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় মিসরীয় ত্রাণ কমিটির জনসংযোগ পরিচালক মোহাম্মদ ফাওয়াজ আল-ওয়াহিদি নিহত হয়েছেন। তিনি বড় পর্দায় মিসর-আর্জেন্টিনা ফুটবল ম্যাচ দেখানোর দায়িত্বে ছিলেন। খবর মিডল ইস্ট আইয়ের।
মঙ্গলবার (৭ জুলাই) গাজার কেন্দ্রস্থলে তাঁর গাড়িতে হামলা চালানো হয়। মিসর ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে এই হামলার ঘটনা ঘটে। ওয়াহিদির কমিটি গাজা শহরে ম্যাচটি বড় পর্দায় সর্বসাধারণকে দেখানোর পরিকল্পনা করেছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের আল-জাজিরা ক্লাবের কাছে ইসরায়েলি ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আল-ওয়াহিদির গাড়িতে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই ৫৭ বছর বয়সী আল-ওয়াহিদি প্রাণ হারান। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও কয়েকজন আহত হয়েছেন।
পরে তার মরদেহ আল-আহলি আরব হাসপাতালে নেওয়া হয়। সেখানে গাজার আল-সাবরা এলাকার শত শত মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হন।
স্থানীয় কর্মকর্তা, কমিউনিটি নেতারা ও বাসিন্দারা শোক প্রকাশ করে বলেন, গাজায় মিসরীয় কমিটির তত্ত্বাবধানে পরিচালিত মানবিক সহায়তা ও উন্নয়ন প্রকল্প সমন্বয়ে আল-ওয়াহিদির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
ফিলিস্তিনি সূত্র আরও দাবি করেছে, গাজায় মানবিক সহায়তা, ত্রাণ ও উন্নয়ন খাতে কর্মরত ব্যক্তিদের ওপর ধারাবাহিক হামলার মধ্যেই এ ঘটনা ঘটেছে।
তাদের ভাষ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে স্থানীয়, আরব ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক ডজন কর্মী ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।

.png)

ইসরায়েলের ওপর যৌথ নিষেধাজ্ঞা আরোপে নিজ নিজ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্স ও যুক্তরাজ্যের ১০২ সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা রক্ষা এবং ইসরায়েলের যুদ্ধাপরাধ বন্ধের লক্ষ্যে তাঁরা এই যৌথ পদক্ষেপের দাবি জানান। ফরাসি সংবাদমাধ্যম ‘ল্য মঁদ’-এ শনিবার (২২ আগস্ট) প্র
৪ ঘণ্টা আগে
প্রতিবেশীরা কেবল ভারতের স্বার্থ রক্ষা করবে এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশসহ অন্যান্য প্রতিবেশীদের স্বার্থকে সম্মান জানানোর ওপর জোর দেন তিনি। শনিবার (২২ আগস্ট) নয়াদিল্লিতে ‘ইকোনমিক টাইমস (ইটি) ওয়ার্ল্ড লিডার্স ফোরাম’-এর অধিবেশনে এসব কথা
৭ ঘণ্টা আগে
ভারতের ওডিশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এতে এক বাংলাদেশিসহ ২৪ নাবিক ছিলেন। খবর এনডিটিভির।
৮ ঘণ্টা আগে
ইরানকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের কর্মসূচিতে প্রতিবেশী কেউ যোগ দিলে, তাকে শত্রু গণ্য করার ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের বিরুদ্ধে অবস্থান নিলে এসব দেশে হামলা চালানো হবে বলে জানিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই। খবর আলজাজিরার।
৮ ঘণ্টা আগে