স্ট্রিম ডেস্ক

হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত গাজায় পুনর্গঠন শুরু করা হবে না বলে জানিয়েছে ইসরায়েল। একই সঙ্গে, হামাসের সব হালকা ও ভারী অস্ত্র এবং সুড়ঙ্গ ধ্বংসের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠন করা ‘বোর্ড অব পিস’-এর সঙ্গে সমঝোতায় পৌঁছেছে দেশটি।
সোমবার জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা জ্যারেড কুশনারের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বোর্ড অব পিসের গাজাবিষয়ক প্রতিনিধি নিকোলে ম্লাদেনভও উপস্থিত ছিলেন।
বোর্ড অব পিসের এক কর্মকর্তার বরাতে আল জাজিরা জানিয়েছে, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার বা নতুন করে সেনা মোতায়েন করা হবে না। হামাসের সব হালকা ও ভারী অস্ত্র এবং সুড়ঙ্গ ধ্বংস করা হবে, যাতে সেগুলো আর ব্যবহার করা না যায়।
ওই কর্মকর্তা আরও বলেন, হামাস সন্ত্রাস, সহিংসতা বা পুনরায় অস্ত্র সংগ্রহ করলে আত্মরক্ষার পূর্ণ অধিকার ইসরায়েলের থাকবে।
বৈঠকের পর নেতানিয়াহুর কার্যালয় জানায়, গাজার নিরস্ত্রীকরণ ও সামরিক সক্ষমতা বিলোপ নিয়ে একটি এবং পয়োনিষ্কাশন, বিশুদ্ধ পানি ও জনস্বাস্থ্য নিয়ে আরেকটি কর্মগোষ্ঠী গঠনে একমত হয়েছে ইসরায়েল ও বোর্ড অব পিস। প্রথম কর্মগোষ্ঠীর কাজ দ্রুত শেষ করার এবং গাজায় পুনর্গঠন শুরুর আগে নিরস্ত্রীকরণ সম্পন্ন করার বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে।
এর আগে রোববার মিসরে হামাসের নেতা খলিল আল-হাইয়ার সঙ্গে বৈঠক করেন কুশনার। গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং ট্রাম্পের শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপ এগিয়ে নিতে ওই বৈঠক হয়। তবে হামাসের নিরস্ত্রীকরণ ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের ক্রম নিয়ে দুই পক্ষের অবস্থান এখনও ভিন্ন।
ট্রাম্পের পরিকল্পনায় হামাসের নিরস্ত্রীকরণের সঙ্গে ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা রয়েছে। তবে নেতানিয়াহু শুরু থেকেই বলে আসছেন, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনী গাজা থেকে প্রত্যাহার করা হবে না।
সূত্র: রয়টার্স, আলজাজিরা ও জেরুজালেম পোস্ট

.png)

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে হরমুজ প্রণালিতে ‘পুরোদমে আক্রমণাত্মক’ অবস্থানে যাওয়ার হুমকি দিয়েছে ইরান। সোমবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা তেহরানের প্রতিরক্ষামূলক অবস্থান পরিবর্তনের এ হুঁশিয়ারি দেন।
২ ঘণ্টা আগে
এবার ওমানে ‘ভয়াবহ বোমা হামলার’ হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৭ আগস্ট) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘হরমুজ খোলার পথে বাধা হয়ে দাঁড়ালে আমরা ওমানের ওপর ভয়াবহ বোমা হামলা চালাব।’ এর আগে গত শনিবার তেহরান জানিয়েছিলো, কয়েক সপ্তাহের কারিগরি আলোচনার পর হরমুজ প
৫ ঘণ্টা আগে
গত ৪৮ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১৮ জন। সোমবার (১৭ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। অন্যদিকে হামাসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গেও বৈঠক করেছেন ট্রাম্পের জামাতা কুশনার।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র-ইরানের ইসলামাবাদ সমঝোতা স্মারকের মেয়াদ সোমবার (১৭ আগস্ট) শেষ হচ্ছে। পরস্পরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে কোনো পক্ষই সমঝোতার মেয়াদ বাড়াতে সম্মত হয়নি। গত মে মাসে পাকিস্তানের মধ্যস্থতায় উচ্চপর্যায়ের বৈঠকের পর ১৭ জুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডে