স্ট্রিম প্রতিবেদক

ফেসবুকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে। ভিডিওটির ওপর লেখা রয়েছে, ‘রাষ্ট্রপতি হয়ে জামাত, আওয়ামী লীগ, বিএনপি নেতাকর্মীদের যা বললেন।’
ভিডিওতে হাফিজ উদ্দিন আহমদকে বলতে শোনা যায়, ‘বিএনপির নেতাকর্মীদের অনুরোধ করব, তারা যেন আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী বা অন্য কোনো দলের সমর্থকের সঙ্গে রূঢ় ব্যবহার না করে। কারও প্রতি যেন কোনো অন্যায় আচরণ না করা হয়। কেউ যদি আইন নিজের হাতে তুলে নেয়, তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। দুর্নীতির সকল শিকড় উপড়ে ফেলার চেষ্টা করব। কোনো মানুষের উপর কাউকে আমি অত্যাচার করতে দেব না। ’
এ ধরনের আরও পোস্ট দেখুন এখানে, এখানে।
তবে যাচাইয়ে দেখা গেছে, বক্তব্যটি সাম্প্রতিক নয়। এটি গত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে ভোলা-৩ আসনে জয়লাভের পর তার দেওয়া বক্তব্যের একটি খণ্ডিত অংশ।
অনুসন্ধানে হাফিজ উদ্দিন আহমদের অফিসিয়াল ফেসবুক পেজে একই বক্তব্যের একটি ভিডিও পাওয়া যায়।
পরে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে গত ১৩ ফেব্রুয়ারি ‘বিজয়ী হয়ে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে যে বার্তা দিলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ’ শিরোনামের একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ৪৭ সেকেন্ড থেকে হাফিজ উদ্দিন আহমদের যে বক্তব্য শোনা যায়, তার সঙ্গে ফেসবুকে ছড়ানো ভিডিওর বক্তব্যের মিল রয়েছে।
অর্থাৎ, ভিডিওটি হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ার পর দেওয়া কোনো বক্তব্যের নয়। গত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে জয়লাভের পর দেওয়া তাঁর পুরোনো বক্তব্যকে সাম্প্রতিক দাবিতে নতুন করে প্রচার করা হয়েছে।

.png)

তবে স্ট্রিমকে সংশ্লিষ্ট দুই পুলিশ কর্মকর্তা জানান, লোডশেডিংয়ের কারণে ওই দুই যুবক রেললাইনে ঘুমিয়েছিলেন—এমন তথ্য তাঁরা কোনো গণমাধ্যমকে দেননি।
১৩ আগস্ট ২০২৬
পোস্টগুলোর ক্যাপশনে বলা হয়, চাঁদার দাবিতে ঢাকা আইনজীবী সমিতি ভবনের কর্মকর্তাদের ওপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন। তবে স্ট্রিমের অনুসন্ধানে এই দাবির সঙ্গে প্রকৃত ঘটনার মিল পাওয়া যায়নি।
১৩ আগস্ট ২০২৬
ফেসবুকে শেখ হাসিনার একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, এটি গত ৫ আগস্ট তার লাইভে কথা বলার আগের মুহূর্তের দৃশ্য। ভিডিওটিতে শেখ হাসিনাকে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা যায়।
১৩ আগস্ট ২০২৬
ফেসবুকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশের একটি মাদ্রাসায় শিক্ষার্থীদের ডামি বা নকল AK-47 দিয়ে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভিডিওটিতে একটি কক্ষে এক ব্যক্তিকে রাইফেলের মতো দেখতে একটি বস্তু হাতে সেটির বিভিন্ন অংশ দেখাতে দেখা যায়।
১২ আগস্ট ২০২৬