দামেস্কে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ১৩, আহত ২৫সিরিয়ার রাজধানী দামেস্কের গ্রামাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর নতুন করে চালানো আগ্রাসন ও হামলায় শিশুসহ অন্তত ১৩ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (২৮ নভেম্বর) ভোররাতে চালানো এই অভিযানে স্থানীয় লোকজনের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন ইসরায়েলি সেনাও আহত হয়েছেন।
শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে মৃত বেড়ে ৫৬, বন্ধ অফিস ও স্কুলশ্রীলঙ্কাজুড়ে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আজ শুক্রবার (২৮ নভেম্বর) দেশটির সব সরকারি অফিস ও স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি কর্মকর্তাদের তথ্যমতে, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এখন পর্যন্ত ছয় শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফরেন অ্যাফেয়ার্সের বিশ্লেষণ•পাকিস্তানের নীরব সেনা অভ্যুত্থান: সামরিক শাসনের এক নতুন মডেলএই ব্যবস্থাকে অনেকেই ‘মুনির মডেল’ বলে অভিহিত করছেন। এটি এক ধরনের সামরিক নিয়ন্ত্রণ, যা গণতান্ত্রিক কাঠামোর ভেতরেই স্থাপন করা হয়েছে। ২০০৮ সালে সরাসরি সামরিক শাসন শেষ হওয়ার পর এটি পাকিস্তানের রাষ্ট্র কাঠামোর সবচেয়ে বড় পুনর্গঠন।
পেঁয়াজ নিচ্ছে না বাংলাদেশ, বিপাকে ভারতভারতের স্থানীয় বাজারে পেঁয়াজের দাম তলানিতে। রপ্তানি বাণিজ্যেও ভয়াবহ স্থবিরতা নেমে এসেছে। ভারত সরকারের কর্মকর্তারা এই পরিস্থিতিতে হতবাক হলেও রপ্তানিকারকরা এর জন্য বাংলাদেশের স্বনির্ভর হওয়া এবং বিকল্প বাজার হিসেবে পাকিস্তান ও চীন থেকে সংগ্রহকে দায়ী করছেন।
হংকংয়ের আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১২৮হংকংয়ের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট সরকারি আবাসিক কমপ্লেক্সের অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৯৪ জনে দাঁড়িয়েছে। দমকল কর্মীরা এখনো ধোঁয়ায় আচ্ছন্ন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটিতে অনুসন্ধান চালাচ্ছেন।
রাশিয়া ইউরোপে হামলা করবে না, লিখিতভাবে নিশ্চয়তা দিতে প্রস্তুত পুতিনরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া ইউরোপের অন্য কোনো দেশে আক্রমণ করবে না, এ বিষয়ে তিনি লিখিতভাবে নিশ্চয়তা দিতে প্রস্তুত। তাঁর দাবি, মস্কো ইউরোপ আক্রমণের পরিকল্পনা করছে, এই অভিযোগ ‘মিথ্যা’, ‘অমূলক’ এবং ‘পুরোপুরি ভিত্তিহীন’।
‘তৃতীয় বিশ্ব’ থেকে অভিবাসন স্থগিত করার ঘোষণা ট্রাম্পেরমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ‘থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ’ বা তথাকথিত উন্নয়নশীল দেশসমূহ থেকে আসা সমস্ত অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করবেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি একথা বলেন।
হংকংয়ের অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৯৪হংকংয়ের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট সরকারি আবাসিক কমপ্লেক্সের অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৯৪ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৭৬ জন। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা সংকটাপন্ন এবং আরও ২৮ জনের অবস্থা গুরুতর।
ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড সদস্যদের গুলি: কী ঘটেছিল, কে সন্দেহভাজনযুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে দুজন ওয়েস্ট ভার্জিনিয়া ন্যাশনাল গার্ড সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাদের অবস্থা গুরুতর। কর্মকর্তারা এটিকে একটি পরিকল্পিত হামলা হিসাবে উল্লেখ করেছেন।
রাজনৈতিক দলগুলোর দ্বন্দ্বের জেরে গিনি বিসাউতে আবারও সেনা অভ্যুত্থানপশ্চিম আফ্রিকার ছোট দেশ গিনি-বিসাউ আবারও সামরিক অভ্যুত্থানের কবলে। দেশটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিতিশীলতা ও মাদক পাচারের সমস্যায় জর্জরিত। গত ২৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের পর উত্তেজনা বাড়তে থাকে।
হংকংয়ে ৬৩ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৪৪ নিখোঁজ ২৭৯হংকংয়ের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট সরকারি আবাসিক কমপ্লেক্সে বুধবার (২৬ নভেম্বর ২০২৫) ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। অল্প সময়ের মধ্যেই এটি কয়েক দশকের মধ্যে শহরের সবচেয়ে বড় দুর্যোগে পরিণত হয়।
ইমরান খানকে ‘জেলে হত্যা’র গুজব ছড়াল ভারতের মিডিয়ায়পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কি কারাগারে খুন হয়েছেন? সামাজিক মাধ্যমে, বিশেষ করে ভারতের বিভিন্ন মিডিয়ায় আবারও এই গুজব ছড়িয়ে পড়ছে।
হংকংয়ে আগুনে মৃতের সংখ্যা বেড়ে ১৩হংকংয়ের একাধিক উচ্চ ভবনে লাগা আগুনে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৩ হয়েছে। কিছু বাসিন্দা ভিতরে আটকা পড়েছেন বলেও খবর পাওয়া গেছে। হংকংয়ের কর্তৃপক্ষ বরাতে আল-জাজিরা এ খবর জানিয়েছে।
হংকংয়ে আট আবাসিক ভবনে আগুন, ৪ জনের মৃত্যুহংকংয়ের তাই পো জেলায় ওয়াং ফুক কোর্ট নামের একটি পাবলিক হাউজিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে শুরু হওয়া আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
‘৩০০ বছরে সর্বোচ্চ’ বৃষ্টিপাত থাই শহরে: দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে ভয়াবহ বন্যাথাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। প্রবল বর্ষণে দশটি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া মালয়েশিয়ার সীমান্তবর্তী বাণিজ্যিক শহর হাট ইয়াইয়ে ৩০০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। এক দিনে সেখানে ৩৩৫ মিমি বৃষ্টি রেকর্ড করা হয়।
‘আমাদের সন্তানদের কে হত্যা করল?’প্রায় ২০ বছর আগে ভারতের উত্তর প্রদেশের নয়ডায় একটি বাংলো থেকে ১৯ জন নারী ও শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। বাংলোটি ‘হাউজ অব হররস’ নামে পরিচিত হয়। এখন আবার মামলাটি আলোচনায় এসেছে, কারণ দোষী সাব্যস্ত হওয়া শেষ ব্যক্তি সুরিন্দর কোহলি মুক্তি পেয়েছেন।
পশ্চিম তীরে দখলদারত্ব ও সহিংসতা রেকর্ড মাত্রায় পৌঁছেছেগাজার মতো পশ্চিম তীর থেকেও ইসরায়েলিরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনিদের নিজ ঘরবাড়ি থেকে বিতাড়িত করছে। গত সপ্তাহে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) একটি প্রতিবেদন প্রকাশ করে।