
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যকে নিয়ে ফেসবুকে ‘মানহানিকর’ পোস্ট দেওয়ার অভিযোগে এক শিক্ষার্থীকে তলব করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাকে মঙ্গলবার (১৪ জুলাই) প্রক্টর অফিসে উপস্থিত হতে বলা হয়েছে।

বিদেশের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের ভাষাগত দক্ষতা বাড়ানো এবং উচ্চ বেতনের সুযোগ তৈরিতে দেশের শিক্ষাব্যবস্থায় অষ্টম শ্রেণি পর্যন্ত আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান।

এলডিসিভুক্ত দেশগুলোর উন্নয়ন নিশ্চিতে ৫ দফা প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। সোমবার (১৩ জুলাই) জাতিসংঘ সদর দপ্তরে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) হাই-লেভেল সেগমেন্টের সাধারণ বিতর্কে অংশ নিয়ে এসব প্রস্তাব দেন তিনি।

বন্যার পানিতে তলিয়ে গেছে দেশের বিভিন্ন জেলা। এতে বেড়েছে সাপের উপদ্রব। এই পরিস্থিতিতে সাপের কামড়ের ঝুঁকি মোকাবিলায় তৃণমূল পর্যায়ে ২১ হাজার অ্যান্টি-স্নেক ভেনম মজুত রয়েছে। এ ছাড়া কেন্দ্রীয়ভাবে ১ হাজার অ্যান্টি-স্নেক ভেনম এবং মাঠপর্যায়ে ৩ লাখ ৯৯ হাজার ৮৭৯টি কলেরার স্যালাইন মজুত রয়েছে।

ঔপনিবেশিক আমলের ফরায়েজি ও তাইয়ুনি দ্বন্দ্ব কেবল বাংলায় সীমাবদ্ধ ছিল না, বরং মক্কা পর্যন্ত বিস্তৃত হয়েছিল বলে মন্তব্য করেছেন আমেরিকার হুইটম্যান কলেজের সহকারী অধ্যাপক ড. তৈমুর রেজা।

চেকপোস্ট বন্ধ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিরাপত্তার জন্য চেকপোস্টের দায়িত্বে ছিলেন শিক্ষার্থীরা। বিনিময়ে পেতেন সামান্য সম্মানি। এতে চলত নিজেদের পড়াশোনা ও হাতখরচ। কিন্তু নতুন প্রশাসন এসে ক্যাম্পাসের প্রবেশপথের এই চেকপোস্ট কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

গাইবান্ধার পলাশবাড়ীতে রামবিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৩ জুলাই) তদন্ত কর্মকর্তার আবেদনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এই আদেশ।

কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে অবস্থিত ১৩৬ বছরের পুরনো গৌরীপুর জামে মসজিদ, যা অনেকের কাছে ‘বাঁকড়া মসজিদ’ নামেও পরিচিত, তাকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্ক শুরু হয়েছে।

বাংলাদেশে বর্ষাকালে বন্যা একটি স্বাভাবিক ও চিরায়ত ঘটনা। ভাটির দেশ হিসেবে উজান থেকে নেমে আসা নদ-নদীর জলরাশি এই জনপদ হয়েই সমুদ্রে পতিত হয়। তাছাড়া আমাদের বার্ষিক বৃষ্টিপাতের ৭০ শতাংশেরও বেশি হয়ে থাকে বর্ষা মৌসুমে।

এইচএসসি পরীক্ষা
বন্যা-বৈরী আবহাওয়ার কারণে সারা দেশেই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ছাত্রদলসহ বিভিন্ন সংগঠন। একই দাবিতে সামাজিক মাধ্যমও সরগরম। তবে সারা দেশে পরীক্ষা স্থগিতের দাবিকে ‘বাস্তবসম্মত’ মনে করছে না আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

হজের ব্যয় কমিয়ে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে লিখিত প্রশ্নের জবাবে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।

রাজধানীর ডেমরা পূর্ব বক্সনগর এলাকার দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার (১৩ জুলাই) বেলা সোয়া ৩টার দিকে এই ঘটনা ঘটে।

বিশ্বের ফুটবল ভক্তরা যখন ৪৮ দলের বিশ্বকাপেই মানিয়ে নিচ্ছে, তখন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ভাবছেন আরও বড় কিছু। পুরুষদের বিশ্বকাপ ৪৮ থেকে ৬৪ দলে উন্নীত করার প্রস্তাব খতিয়ে দেখছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

দিলদারকে হারানোর ২৩ বছর
‘কৌতুক অভিনেতা’ বললেই সবার আগে দিলদারের নাম মাথায় আসে। তাঁকে সবাই ভালোবেসে ‘হাসির রাজা’ বলতেন। পর্দায় তাঁর উপস্থিতি মানেই দর্শকদের মনে আনন্দের ঢেউ। একের পর এক হাততালিতে মুখর হয়ে উঠত সিনেমা হল। তবে সেই সোনালি দিনগুলো আজ শুধুই স্মৃতি। ২০০৩ সালের ১৩ জুলাই তিনি আমাদের ছেড়ে চলে যান।

হরিদাস চন্দ্র তরণী দাস ২০১৯ সালে ইসলাম ধর্মগ্রহণ করে তৌহিদ ইসলাম নাম ধারণ করেন এবং ময়মনসিংহের মেয়ে সবজি বিক্রেতা সুমি ইসলামকে বিয়ে করেন। পরে সুমিকে তালাক দিয়ে আবার হিন্দু ধর্মে ফেরেন।