স্ট্রিম ডেস্ক

ইরানের সঙ্গে পরমাণু চুক্তির বিষয়ে সরাসরি আলোচনার জন্য পূর্বনির্ধারিত সুইজারল্যান্ড সফর পিছিয়ে দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গত বৃহস্পতিবার রাতে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে।
এই ঘোষণার আগে গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ ব্রিফিংয়ে অংশ নিয়ে ভ্যান্স যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া প্রাথমিক চুক্তির পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন। তবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে আজ শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ড যাবেন কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন বলে জানান।
ভ্যান্সের এই সফরটি কবে নাগাদ নতুন করে নির্ধারণ করা হতে পারে, তা এখনও স্পষ্ট নয়।
এর আগে গত বৃহস্পতিবার দিনের শুরুতে ভ্যান্স বলেছিলেন, ‘আমার পরিকল্পনা আছে সুইজারল্যান্ড যাওয়ার, কিন্তু ঠিক কখন যাব তা বলতে পারছি না। আমাদের ধারণা, এই টেকনিক্যাল আলোচনা আগামী সপ্তাহের কোনো এক সময়ে শুরু হবে—এটাই আমাদের পরিকল্পনা, তবে তা পরিবর্তিতও হতে পারে।’ অবশেষে সেই পরিকল্পনায় পরিবর্তন এসেছে।
চলতি সপ্তাহের শুরুতে মার্কিন প্রশাসনের কর্মকর্তারা আজ শুক্রবার সুইজারল্যান্ডে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের ইঙ্গিত দিয়েছিলেন। অন্য দিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে দেশটির প্রেসিডেন্ট ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার মেমোরেন্ডাম অব আ্যান্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা স্মারকে ডিজিটালি স্বাক্ষর করেছেন। ফলে সুইজারল্যান্ডে হতে যাওয়া এই দ্বিপাক্ষিক স্বাক্ষর অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১৪ জুন এটি ডিজিটাল মাধ্যমে স্বাক্ষরের পর গত ১৭ জুন রাতে ফ্রান্সের প্যালেস অব ভার্সাইয়ে দ্বিতীয়বারের মতো দলিলে সশরীরে স্বাক্ষর করেন। ফ্রান্স সফর এবং জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পর গত বৃহস্পতিবার ভোরে তিনি হোয়াইট হাউসে ফিরেছেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইট হাউস নিশ্চিত করেছে, ভ্যান্সের সুইজারল্যান্ড সফরটি সাময়িক সময়ের জন্য বাতিল করা হয়েছে।
হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, ‘আসন্ন টেকনিক্যাল আলোচনার পরিকল্পনাগুলো এখনও চূড়ান্ত হয়নি, তবে মার্কিন প্রতিনিধিদল প্রথম সুযোগেই রওনা হওয়ার জন্য প্রস্তুত ছিল। তবে এই আলোচনার লজিস্টিকস কখনই সহজ বা অনুমানযোগ্য ছিল না।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, হোয়াইট হাউস যত দ্রুত সম্ভব কারিগরি আলোচনা শুরু করার ব্যাপারে আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে।
গত বৃহস্পতিবার ভ্যান্স জানিয়েছিলেন, ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে মার্কিন আলোচনা দলের নেতৃত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। এ সময় তিনি চুক্তির সপক্ষে নানা দাবি করলেও সমালোচকদের মতে, এই চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রকে কাঙ্ক্ষিত লক্ষ্য এনে না দিয়েই উল্টো ইরানকে বড় ধরনের সুবিধা এনে দেবে।
সূত্র: নিউইয়র্ক টাইমস, আল-জাজিরা

.png)

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে আপাত স্থিতাবস্থার মধ্যেই তেহরানে একতরফা হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। দেশটির সংবাদমাধ্যম চ্যানেল ১৩ শনিবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল।
২ ঘণ্টা আগে
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় প্রথম এই দাবানলের খবর পাওয়া যায়। ঘণ্টাখানেকের মধ্যেই সেটি প্রায় ৫০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। বর্তমানে প্রায় ১০০ বর্গকিলোমিটার এলাকায় আগুন জ্বলছে। রোববার (৯ আগস্ট) সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
২ ঘণ্টা আগে
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া একটি আবাসিক ভবনের নিচ থেকে ১৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের অধিকাংশই নারী ও শিশু। শনিবার (৮ আগস্ট) গাজার সিভিল ডিফেন্স এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।
৪ ঘণ্টা আগে
জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার, ক্ষতিপূরণসহ একাধিক শর্ত দিয়েছে ইরান। প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ওমানের সঙ্গে সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলেও জানিয়েছে দেশটি।
৫ ঘণ্টা আগে