স্ট্রিম ডেস্ক

জাতীয় সংসদের সাবেক স্পিকার বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার (৯৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১২ জুলাই) ভোরে রাজধানীর শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের মৃত্যু হয়।
বরেণ্য এই রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এ ছাড়া তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, জমিরউদ্দিন সরকারের তিনটি জানাজা হবে। প্রথম জানাজা ধানমন্ডির তাকওয়া মসজিদে, দ্বিতীয়টি হাইকোর্ট প্রাঙ্গণে এবং তৃতীয় জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে। সময়সূচি পরে জানানো হবে।
রাজনৈতিক জীবনে ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে তিনি গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে রাষ্ট্রপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হন।
১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি প্রথমে ভূমি প্রতিমন্ত্রী এবং পরে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০১ সালে বিএনপি পুনরায় ক্ষমতায় এলে অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

.png)

দেশে সারের কোনো সংকট নেই জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারের যে চাহিদা, তার পর্যাপ্ত মজুত সরকারের হাতে রয়েছে। দেশের গুদামগুলোতে সার মজুত আছে। সারের কোনো সংকট নেই।’ বুধবার দুপুরে বগুড়ার শিবগঞ্জে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
৩ মিনিট আগে
আজ ২৬ আগস্ট, ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস। ২০০৬ সালের এই দিনে দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিরুদ্ধে আন্দোলনে গুলি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে নিহত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুল ইসলাম, স্কুলছাত্র আমিন ও সালেকিন। আহত হন দুই শতাধিক আন্দোলনকারী।
২ ঘণ্টা আগে
ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন। বুধবার (২৬ আগস্ট) ভোরে বিমানবন্দরে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির প্রেসসচিব সরওয়ার আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, জিগমে খেসারকে বহনকারী বিশেষ বিমান
৩ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় সাইফুল ইসলাম নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে তাঁর লাশ নিয়ে পাথরঘাটায় আসেন দুর্ঘটনাকবলিত ট্রলারের যৌথ মালিক বাদল মোল্লা। গত ২৪ আগস্ট বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে ১৩ জেলে নিয়ে এফবি বরকত ট্রলার ডুবে যায়। তাৎক্ষণিকভাবে ৮ জেলেকে জীবিত উদ্ধার করা হয়
৩ ঘণ্টা আগে