স্ট্রিম সংবাদদাতা

দেশে সারের কোনো সংকট নেই জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারের পর্যাপ্ত মজুত রয়েছে। সরকারকে হেয় করার জন্য বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, সেসব ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, সোমবার (২৪ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি মন্ত্রণালয়কে সহযোগিতা করার জন্য তিন সদস্যের কমিটি করে দিয়েছেন। সার বিতরণ নিয়ে ডিলারদের মধ্যে আতঙ্ক দূর করতে একটি পরিপত্র জারি হয়েছে। এতে স্পষ্ট বলা হয়েছে, বর্তমানে দায়িত্বে থাকা ডিলাররাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার উত্তোলন ও বিক্রির সঙ্গে যুক্ত থাকবেন। কোনো ডিলার বাতিল করা হচ্ছে না।
ডিলারদের গাফিলতির কারণে সাময়িক সমস্যা হয়েছিল মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, কিছু কৃষক অগ্রিম সার কিনতে যাওয়ায় ও দু-একজন ডিলার সময় মতো সার উত্তোলন ও বিতরণ না করায় সাময়িক সমস্যা তৈরি হয়েছিল। যেসব ডিলার সার উত্তোলন বা বিতরণে দেরি করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
কৃষকদের আগেভাগে সার না কেনার আহ্বান জানিয়ে মীর শাহে আলম বলেন, আলু ও রবি শস্য মৌসুম সামনে রেখে কিছু কৃষক আগাম টিএসপি-ডিএপি সার কিনছেন। এই কারণে বাজারে আতঙ্ক তৈরি হয়েছে। কোন ফসলের জন্য কখন কি পরিমাণ সার প্রয়োজন, সে হিসাব সরকারের কাছে রয়েছে। চাহিদা অনুযায়ী যথাসময়ে ডিলার ও খুচরা ডিলারদের মাধ্যমে কৃষকদের কাছে সার পৌঁছে দেওয়া হবে। বর্তমানে দায়িত্বে থাকা ডিলারদের মাধ্যমেই কৃষকেরা সার পাবেন।
এর আগে উপজেলা পরিষদে এক অনুষ্ঠানে সচেতনতা সৃষ্টির জন্য ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিন তুলে দেন প্রতিমন্ত্রী। এ সময় দুই উপজেলার কৃতী শিক্ষার্থীদের ব্যাগ, সনদপত্র ও গাছের চারা দেওয়া হয়। এছাড়া দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ঢেউটিন ও অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলাম, মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হোসেন তৌফিক, অধ্যক্ষ বেলাল হোসেন, ইউএনও জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

.png)

আজ ২৬ আগস্ট, ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস। ২০০৬ সালের এই দিনে দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিরুদ্ধে আন্দোলনে গুলি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে নিহত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুল ইসলাম, স্কুলছাত্র আমিন ও সালেকিন। আহত হন দুই শতাধিক আন্দোলনকারী।
২ ঘণ্টা আগে
ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন। বুধবার (২৬ আগস্ট) ভোরে বিমানবন্দরে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির প্রেসসচিব সরওয়ার আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, জিগমে খেসারকে বহনকারী বিশেষ বিমান
৪ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় সাইফুল ইসলাম নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে তাঁর লাশ নিয়ে পাথরঘাটায় আসেন দুর্ঘটনাকবলিত ট্রলারের যৌথ মালিক বাদল মোল্লা। গত ২৪ আগস্ট বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে ১৩ জেলে নিয়ে এফবি বরকত ট্রলার ডুবে যায়। তাৎক্ষণিকভাবে ৮ জেলেকে জীবিত উদ্ধার করা হয়
৪ ঘণ্টা আগে-ab05c7-256x144.webp)
ঝিনাইদহের শৈলকুপায় গবাদিপশুর ঘাসকাটা যন্ত্রে বিদ্যুতায়িত হয়ে দম্পতির মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃতরা হলেন– ওই গ্রামের অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) ও তাঁর স্ত্রী মিনা ভৌমিক (৬০)। গ্রামের বাসিন্দা মুকুল হোসেন জানান, বৃদ্ধ অমরেন্দ্র সকালে
৫ ঘণ্টা আগে