
বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। রোববার (১৯ জুলাই) দুপুরের পর থেকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা এই দুই প্ল্যাটফর্ম ব্যবহারে সমস্যায় পড়েছেন। অনেকে নিজেদের অ্যাকাউন্টেও ঢুকতে পারছেন না।
ওয়েবসাইট ও পরিষেবা পর্যবেক্ষক প্রতিষ্ঠান ‘ডাউনডিটেক্টর’ জানিয়েছে, দুপুরের পর থেকে বিপুলসংখ্যক ব্যবহারকারী ফেসবুক ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন।
তবে সার্ভার ডাউন বা কারিগরি ত্রুটির বিষয়ে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ব্যবহারকারীরা জানিয়েছেন, সামাজিক মাধ্যম দুটিতে প্রবেশের চেষ্টা করলে হঠাৎ ‘অ্যাকাউন্ট টেম্পোরারিলি আনঅ্যাভেইলেবল’ (অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্যবহারযোগ্য নয়) বার্তা দেখাচ্ছে। এরপর আর অ্যাকাউন্টে ঢোকা যাচ্ছে না।
এদিকে, হঠাৎ অ্যাকাউন্ট বন্ধ দেখানোয় হ্যাক হয়েছে বলে প্রথমে আতঙ্কিত হয়ে পড়েন বলে জানিয়েছেন কিছু ব্যবহারকারী।
.png)
-a772e5-256x144.webp)
ময়মনসিংহে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আট যাত্রী। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার আলালপুর এলাকায় নিপা অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে
দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আবারও বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে 'বিতর্কিত' ও 'অসচ্ছ' প্রক্রিয়ায় দুদকের নিয়োগ বাতিল করে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ায় একটি স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ দুর্নীতি দমন কমিশন গঠনের দাবি জানিয়েছে দলটি।
৭ ঘণ্টা আগে
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
৮ ঘণ্টা আগে
জাতীয় সংসদে তিনটি গুরুত্বপূর্ণ বিলের ওপর স্থায়ী কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। এতে বিরোধী দলের সদস্যের ভূমিকা হিসেবে ‘সক্রিয় অংশগ্রহণ’ কথাটি রাখা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সংসদের চলতি অধিবেশনের কার্যপ্রণালী অনুযায়ী বিল তিনটি উপস্থাপন করা হয়। বিলগুলো হলো—‘সম্পত্তি হস্ত
৮ ঘণ্টা আগে