
ডেঙ্গুতে মৃত্যু কমলেও গত বছরের তুলনায় চলতি বছর বেড়েছে আক্রান্তের সংখ্যা। যদিও শুধু আগস্টের হিসাবে গত বছরের তুলনায় এবার মৃত্যু সংখ্যা বেশি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ৮৪৬ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৯৭ জনের। গত বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩১ হাজার ৪৭৬ জন। এ সময়ে মৃত্যু হয়েছিল ১২২ জনের।
গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম আট মাসে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৪ হাজার ৩৭০ জন। তবে মৃত্যু কমেছে ২৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের আগস্ট মাসে ডেঙ্গু পরিস্থিতি ছিল তুলনামূলকভাবে উদ্বেগজনক। শুধু আগস্টেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৩ জনের মৃত্যু হয়েছে। গত বছরের একই মাসে এ রোগে মারা গিয়েছিলেন ৩৯ জন। গত বছরের আগস্টের তুলনায় চলতি বছরের আগস্টে ডেঙ্গুতে মৃত্যু বেড়েছে চারজন।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বে-নজির আহমেদ স্ট্রিমকে বলেন, ‘গত বছরের চেয়ে এ বছর ডেঙ্গুতে আক্রান্তের হার বেশি, তার মানে হলো এ বছর অ্যাডিস মশার প্রকোপ বেড়েছে।’
আক্রান্ত বেশি হলেও গত বছরের তুলনায় মৃত্যুর সংখ্যা কম হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘এটা একটা স্বস্তির খবর। ঢাকায় ডেঙ্গু ম্যানেজম্যান্ট আগের চেয়ে বেড়েছে, যার ফলে মৃতের সংখ্যা কমেছে। তবে এই ম্যানেজম্যান্ট আবার ঢাকার বাইরে নেই। সুতরাং ঢাকার বাইরের রোগীদের যদি ঢাকার বাইরেই চিকিৎসা করানো হয়, তাহলে এই মৃত্যুর হার আবার বাড়তে পারে।’
আক্রান্তে পুরুষ বেশি, মৃত্যুহারে পরিবর্তন
ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর ক্ষেত্রে নারী-পুরুষের অনুপাতে চলতি বছরে কিছুটা পরিবর্তন দেখা গেছে। গত বছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ৬০ শতাংশ ছিলেন পুরুষ এবং ৪০ শতাংশ নারী। মৃত্যুর ক্ষেত্রেও পুরুষের সংখ্যা ছিল বেশি। মোট মৃত্যুর ৫৫ শতাংশ ছিলেন পুরুষ, আর ৪৫ শতাংশ নারী।
তবে চলতি বছরে আক্রান্তের দিক থেকে পুরুষের সংখ্যা বেশি থাকলেও নারীদের বেশি মৃত্যু হয়েছে। বছরের প্রথম আট মাসে ডেঙ্গুতে আক্রান্তদের ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী। বিপরীতে, ডেঙ্গুতে মৃতদের মধ্যে ৫৬ শতাংশ নারী এবং ৪৪ শতাংশ পুরুষ।
.png)

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন-সংলগ্ন লোকালয়ে একটি অজগর উদ্ধার করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর এলাকার একটি হাঁস-মুরগির ঘর থেকে অজগরটি উদ্ধার করেন বন বিভাগ ও কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা। পরে অজগরটি সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়।
৩ মিনিট আগে
ঢাকার সাভারে তরুণী ধর্ষণের অভিযোগে মামলায় নয়ন মন্ডল (৪৮) নামে এক বাসচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৬ মিনিট আগে
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে একদিনে ৪৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৮৬টি মামলা করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (২ সেপ্টেম্বর) এসব তথ্য জানিয়েছে ডিএমপি।
২ ঘণ্টা আগে
ঢাকা ও চট্টগ্রামের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) ধারাবাহিক অভিযানে প্রায় ১ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।
২ ঘণ্টা আগে