
দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আবারও বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে 'বিতর্কিত' ও 'অসচ্ছ' প্রক্রিয়ায় দুদকের নিয়োগ বাতিল করে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ায় একটি স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ দুর্নীতি দমন কমিশন গঠনের দাবি জানিয়েছে দলটি।
বুধবার (২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনসিপি এ দাবি জানায়।
বিবৃতিতে দুদকের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং কমিশনের নিয়োগ প্রক্রিয়া নিয়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এনসিপির অভিযোগ, অনুসন্ধানের শুরুতেই দুদকের মুখপাত্র সংবাদ সম্মেলনে প্রাথমিক তদন্তে 'দুর্নীতির সত্যতা' পাওয়ার কথা বললেও পরে সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই শব্দ ব্যবহার না করার অনুরোধ জানানো হয়।
এনসিপির দাবি, প্রকাশ্যে দেওয়া বক্তব্য পরে গোপনে সংশোধনের এই প্রচেষ্টার ফলে দুদকের ন্যূনতম বিশ্বাসযোগ্যতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে।
দলটির মতে, তদন্ত শুরুর আগেই কোনো কমিশন যদি বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে, তাহলে সেই কমিশনের অধীনে আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগের স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়।
বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান কমিশন বাতিল করে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ায় কমিশন পুনর্গঠন করা হলে কেবল নিরপেক্ষ তদন্তের পরিবেশ তৈরি হতে পারে। অন্যথায় দুদকের অনুসন্ধানকে বিরোধী দল দমনের নতুন কৌশল হিসেবে জনগণ দেখবে বলেও মন্তব্য করেছে এনসিপি।
নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন
দুদকের নিয়োগ প্রক্রিয়াকে 'সম্পূর্ণ অসচ্ছ, দলীয় স্বার্থপ্রসূত ও অগ্রহণযোগ্য' বলে উল্লেখ করা করেছে এনসিপি। দলটির ভাষ্য, দীর্ঘ সময় কমিশনবিহীন থাকার পর যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তা নিয়ে আইন ও সংবিধান বিশেষজ্ঞদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি।
বিবৃতিতে দাবি করা হয়, আপিল বিভাগের একজন সাবেক বিচারপতিকে দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া সংবিধানের ৯৯ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রণীত দুদক অধ্যাদেশ বাতিল করে কমিশনকে আগের কাঠামোয় ফিরিয়ে নেওয়ারও অভিযোগ করেছে দলটি।
এনসিপি বলছে, এ ধরনের পদক্ষেপ জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এবং জুলাই সনদে বর্ণিত স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিরোধী দল দমনের আশঙ্কা
বিবৃতিতে এনসিপি অভিযোগ করে, বিরোধী দলগুলো যখন জনগণের মৌলিক অধিকার ও রাষ্ট্র সংস্কারের দাবিতে রাজপথে আন্দোলনে নামে, তখন রাজনৈতিক প্রতিপক্ষকে দমাতে দুদককে ব্যবহারের পুরোনো কৌশল আবারও সামনে এসেছে।
দলটির দাবি, অতীতে যেভাবে দুদককে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল, বর্তমানেও একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। নবগঠিত কমিশনকে ব্যবহার করে বিরোধী দল দমনের 'ট্রায়াল রিহার্সেল' শুরু হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এনসিপি আরও অভিযোগ করে, ক্ষমতাসীন দলের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও তাদের পরিবারের বিরুদ্ধে গত কয়েক মাসে দুর্নীতি, প্রভাব খাটিয়ে সরকারি কাজ আদায় এবং জনগণের অর্থ আত্মসাতের অভিযোগ উঠলেও সেসব বিষয়ে দুদকের কার্যকর ভূমিকা দৃশ্যমান নয়।
স্বাধীন দুদক গঠনের দাবি
এনসিপি বলেছে, দুদককে কোনো রাজনৈতিক দলের স্বার্থরক্ষার প্রতিষ্ঠান না বানিয়ে প্রকৃত অর্থে স্বাধীন ও নিরপেক্ষ সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য বিতর্কিত নিয়োগ বাতিল করে যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে নতুন কমিশন গঠনের দাবি জানিয়েছে দলটি।
বিবৃতিতে সরকারকে 'ফ্যাসিবাদী পথ' থেকে ফিরে আসার আহ্বান জানিয়ে বলা হয়, অসাংবিধানিক নিয়োগ বাতিল করে স্বাধীন প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে তীব্র প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবে এনসিপি।
.png)

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদে তিনটি গুরুত্বপূর্ণ বিলের ওপর স্থায়ী কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। এতে বিরোধী দলের সদস্যের ভূমিকা হিসেবে ‘সক্রিয় অংশগ্রহণ’ কথাটি রাখা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সংসদের চলতি অধিবেশনের কার্যপ্রণালী অনুযায়ী বিল তিনটি উপস্থাপন করা হয়। বিলগুলো হলো—‘সম্পত্তি হস্ত
২ ঘণ্টা আগে
নিয়োগ পরীক্ষায় অংশ না নিয়ে প্রক্সি দিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার রিপন হোসেনকে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরির দাবির আন্দোলনের মধ্যেই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিক নেত্রী গীতা রানী কানুকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি মামলায় আসামি হিসেবে তাকে বুধবার (২ সেপ্টেম্বর) গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে