
বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক সরকারকেন্দ্রিক নয়, বরং জনগণকেন্দ্রিক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বুধবার (২ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাতে তিনি একথা বলেন।
বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক সম্পর্ক নানা টানাপড়েনের মধ্য দিয়ে এগিয়েছে। সময়ের প্রেক্ষাপটে পরিবর্তিতও হয়েছে। ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত সাজানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করেছে। ওই সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে শুধু সরকারকেন্দ্রিক সম্পর্ক ছিল।
স্পিকার আরও বলেন, বাংলাদেশ-ভারতের সম্পর্কের ভিত্তি হওয়া উচিত দুই দেশের জনগণের সম্পর্ক। পারস্পরিক শ্রদ্ধা ও সার্বভৌমত্বের ভিত্তিতে এই সম্পর্ক এগিয়ে নিতে হবে।
ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এ সময় বলেন, দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বিনির্মাণের মাধ্যমে জনআকাঙ্ক্ষা পূরণে তার সরকার কাজ করছে।
বৈঠকে তারা বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক বিস্তারে সংসদীয় প্রতিনিধিদলের সফর, রোহিঙ্গা সংকট ও পুনর্বাসন, ক্রীড়া ও সাংস্কৃতিক আদান-প্রদান নিয়ে মতবিনিময় করেন।
এ ছাড়া ভারতের লোকসভার স্পিকারের পক্ষে বাংলাদেশের স্পিকারকে ভারত সফরের আমন্ত্রণ জানান হাইকমিশনার।
অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
.png)

স্থানীয় সরকার নির্বাচনের আগে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২ সেপ্টেম্বর) ইসি থেকে এ সংক্রান্ত নির্দেশনা উপজেলা/থানা ও রেজিস্ট্রেশন কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
২২ মিনিট আগে
লক্ষ্মীপুরের রামগঞ্জে হামের টিকা দেওয়ার পর ১১ মাস বয়সী এক শিশুর ডান পায়ে সংক্রমণ দেখা দিয়েছে। শিশুটির পায়ে ফোঁড়ার মতো ক্ষত থেকে পুঁজ ও রক্ত বের হচ্ছে। এ ঘটনায় শিশুর পরিবার বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুর রহমানের কাছে লিখিত অভিযোগ দিয়েছে।
৪৩ মিনিট আগে-7d10ed-256x144.webp)
মারধরের ঘটনায় চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) কর্মবিরতি অব্যাহত রাখবে ইন্টার্ন চিকিৎসকেরা। বুধবার দুপুর ১২টার দিকে হাসপাতাল চত্বরে সংবাদ ব্রিফিংয়ে তাঁরা এ ঘোষণা দেন।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন-সংলগ্ন লোকালয়ে একটি অজগর উদ্ধার করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর এলাকার একটি হাঁস-মুরগির ঘর থেকে অজগরটি উদ্ধার করেন বন বিভাগ ও কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা। পরে অজগরটি সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়।
২ ঘণ্টা আগে